`চিনি'কে চিনি না
২৪ শে জুলাই, ২০১১ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাজার থেকে চিনি উধাও। ক্রেতারা প্রতিদিন ছুটছেন বাজারে। আর পেশাগত কারনে সাংবাদিকেরাও। সবার একই কথা চিনি নাই। চিনি দেখি নাই।
কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন-'আমি চিনি গো চিনি তোমারে......'। হ্যাঁ, রবীঠাকুর চিনি চিনলেও আমরা কিন্তু চিনতে পারছি না। কারন বাজারে চিনি নাই।
আসছে রমজান। বাজার থেকে অনকে কিছুই এখন হাওয়া হয়ে যাবে। চিনি গেছে, চাল গেছে, তেল গেছে...এবার পিঁয়াজ যাবে, ছোলা যাবে, বেগুনি, শশা আরও কতো কীই না যাবে। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা আরো চিঁড়ে-চ্যাপ্টা হবে। তাতে কার কী আসবে যাবে? অতি মুনাফা লোভী ব্যবসায়ীয়ের পেট আরও ফুলে-ফেঁপে উঠবে। তারা প্যানফ্যাসিফিক সোনারগাঁও কিংবা রুপসী বাংলা হোটেলে গিয়ে মদের নেশায় চুর হবে। কিংবা বিদেশে (অথবা দেশেই) গিয়ে শ্বেত রমণীদের বক্ষ খুলে তাতে মধুর মাছির মতো লেহন করবে। আর সংসারের অভাব মেটাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর স্কুল শিক্ষক রজব আলী সন্ধ্যার পর আরও দুটি টিউশনী বেশি করবে। তার বাড়িতে ফিরতে আরও রাত হবে। ঘামে ভেজা পরিশ্রান্ত শরীরে ঘরে গিয়ে আধপেটা খাবে। লজ্জায় কাউকে বলতে পারবে না বিবাহযোগ্যা মেয়েটিকে সে সালোয়ার-কামিজ কিনে দিতে পারছে না। .......সমাজের এই বৈষম্য, এই পুঁজিবাদ আর ধনতন্ত্র কবে রুখতে সমর্থ হবে সাধারণ মানুষ। ব্যবসায়ী নামের কিছু মানুষের আনন্দ-ফুর্তির কাছে জীবন হারাতে হবে আর কতো রজব আলীর?
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন