“বাংলাদেশ! বাংলাদেশ! বাংলাদেশ!” একটু আগে আমাদের হলের টিভি রুম থেকে শুধু এই শব্দটি ভেসে আসছিল। কারন আর কিছুই নয় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টীমের ২ উইকেটের জয়। ইংল্যান্ডের ২২৫ রানের জবাবে বংলাদেশ শুরুটা ভাল ছিলো। কিন্তু তামিম আউট হয়উর পরেই বাধে গন্ডোগোল। চোখের পলকে বাংলাদেশের স্কোর হল ৭৩/৩। এরপর সাকিব আর ইমরুলের জুটি।জয়ের জন্য মাত্র ৭১ রান বাকি থাকতে ইমরুল বোকার মত দুই রান নিতে গিয়ে আউট হল আর সহজ ম্যাচটা কঠিন করলো। কিন্তু সাকিব তখন ক্রিজে। তাই তখনো আশা ছাড়িনাই। এর মাত্র ৫ রান পরে যখন সাকিবও ফিরে গেলো তখন মনের কথায় যেন পরাজয়ের শংকা দেখাদিলো। কিন্তু নাঈম আর রিয়াদের উপর আমার আস্থা ছিল। কিন্তু আমার আশাকে ধুলিশাৎ করে নাঈম শূন্য রানে আউট হয়ে ফিরেগেল। এরপর জেতার আর কোনো আশা দেখতে না পেয়ে খাবার জন্য টিভি রুম থেকে বের হয়েগেলাম। খেয়ে আসার সময় শুনি খুব চিল্লাচিল্লি হচ্ছে। ভাবলাম মেজাজ খারাপ করে মনে হয় আউট হয়েছে তাই চিল্লাচ্ছে। কিন্তু সাথে সাথে আবার চিল্লানী। এবার আরো জোরে! ব্যাপারটা কী! তাড়াতাড়ি টিভি রুমে চলে আসলাম। এসে দেখি আমাদের শফিউল ভাই মাইর শুরু করসে। আর আগের চিল্লাচিল্লি ছিলো সোয়ানকে ৪ আর ৬ মারার জন্য। কিন্তু তখনো আমি জেতার আশা করি নি। ভেবেছিলাম ভাল খেলে আশার আলো দেখিয়ে আউট হয়ে যাবে। কিন্তু শফিউল যেভাবে দায়িত্ব নিয়ে খেলছিলো যে মনে হল, “নাহ! এ ম্যাচ আমরা জিতবই।” এরপর আর কি বলব! সব শুধু রিয়াদ আর শফিউলের কথা। এন্ডারসন আর ব্রাসনান কে যেভাবে খেললো এক কথায় অসাধারন। রিয়াদ আর শফিউল প্রমান দেখাল বাঘের বাচ্চার আসল রুপ কেমন হয়।
তবে এ ম্যাচ নিয়ে আমার কিছু মতামত আছে যা সম্পূর্ন ব্যক্তিগত। মতামত গুলো হলঃ
১। প্রথম কথা হল জুনায়েদ কে নিয়ে। জুনায়েদ এর আগে আয়ারল্যান্ডের সাথেও রান আউট হয়েছে। আজও রান অউটের শিকার। ওই দিন একটু জোরে দৌড় দিলে বা আজ ঝাপ দিলে ওকে এই রান আউটের শিকার হতে হতো না। আর বাঙ্গালিরাও দ্রুত ২য় উইকেট হারাতো না। তাই আমার মনে হয় জুনায়েদের “running between the wicket” ভাল করা উচিত আর প্রয়োজনে ঝাপ দিয়ে নিজেকে বাচানোর “practice” করা উচিত।
২। এবার হল ইমরুল কায়েসের পালা। আজ ইমরুল খুব ভাল খেলেছে। কিন্তু ওর ভুল “call”এর কারনেই জুনায়েদ আউট হয়েছে। তাছাড়া নিজেও আউট হয়েছে ২ রান নিতে গিয়ে যার কোন দরকার ছিলোনা। আর সাকিবের সাথে খেলার সময়ও ও অনেকবার বের হয়ে গিয়েছিল।সাকিব ওকে ফিরিয়ে দিয়েছে।ইমরুলের এই জিনিসটা থিক করতে হবে।
৩। “বাংলাদেশের প্রান, সাকিব আল হাসান।” কথাটা একদম সত্যি। ইমরুল আউট হওয়ার পর সাকিব ছিল “সেট” ব্যাটসম্যান এবং আমাদের আশার প্রতীক। মানি মুশফিক রান না নেয়াতে দল এক্তু প্রেসারে পরেছিল। কিন্তু ওই সময় যেকোনো কিছুর বিনিময়ে সাকিব কে অবশ্যই টিকে থাকতে হত। যদি রান রেট বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমার মনে হয় অন্য প্রান্ত থেকে তা করা উচিত।
৪। মুশফিক কে বলছি, “তোমার আরেকটু ভাল খেলতে হবে। বিশেষ করে সিঙ্গেলস নেয়ের ক্ষেত্রে। আজ তুমি রান নিতে না পারার কারনে সাকিব প্রেসারে পরেছিল। তাই ওভারের শেষ দিকে সিঙ্গেলস নেয়ার জন্য একটু তাড়াহুড়া ছিল। জানি না এ কারনে সাকিব আউট হয়েছে কিনা, তবে তমার কারনে যে চাপে পরেছিল তা হলপ করে বলতে পারি।”
৫। আর একটা বিষ্য খুব খারাপ লেগেছে “ম্যান অফ দা ম্যাচ” নির্বাচন। ইমরুল কেন “ম্যান অফ দা ম্যাচ হল? শফিউল যদি ওই ২৪ রান না করতো তাহলে ইমরুলের এই ৬০ রানের কি কোনো মূল্য থাকতো? আর ইমরুল আউট হয়ে দলকে আর কঠিন অবস্থায় ফেলে দিয়েগিয়েছিল। ও দলকে ভাল ভিত্তি দিয়েগেলেও জয়ের জন্য ওর ৬০ রানের চেয়ে শফিউলের ২৪ রানের ভূমিকা অনেক বেশি ছিল।
আজ আমার কাছে বাংলাদেশের এই কয়টা জিনিসই খারাপ লেগেছে। আর ভাল লেগেছে? তামিমের শুরু, ইমরুলের ধৈর্য্যশীল ব্যাটিং, ইমরুল-সাকিব জুটি, রিয়াদের ঠান্ডা মাথার ব্যাটিং আর শফিউলের ব্যাটিং তান্ডব। বাংলাদেশী বোলারদের কথা না হয় নাই বললাম, ওরাতো সব সময়ই ভাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

