বকুলতলা!
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমাধি আমার দিওগো তোমরা
অচিন গাঁয়ের বকুলতলে,
জীবনতরী শেষকালে
থামে যদি বকুলঘ্রাণে!
ইট-পাথরের আবর্জনা
বিরাম নেই শহরে,
তোমরা আমায় নিওগো সাথে
ভালোবাসা আর মায়ার বহরে।
নাইবা মনে রাখলে আমায়
নাইবা দেখে রাখলে,
ধোঁয়ার শহর ছাড়ি ওগো
নির্মলতায় তো দিলে!
বকুল তলার, বকুল ঘ্রাণে
ছুঁয়ে মাটি, ঘুমিয়ে রবো আমি,
ক্ষমা করে দিও গো পাপ
ওগো অন্তর্যামী।
মাঝে মাঝে ইচ্ছে জাগে
সোনার সংসার ছাড়ি!
অচিন গাঁয়ের প্রশান্তিতে
ডুব দিয়ে দেই পাড়ি।
ওগো!
সেদিন আমায় নাইবা দেখে রাখলে
তবু নাইবা মনে রাখলে,
যান্ত্রিক শহর ছাড়ি ওগো
বকুলপ্রান্তে দিলে!
বকুলতলায় বকুল ফুলে
থাকবো শুয়ে একা,
একা নইতো! একা কোথায়!
বকুল সাথে সখা!
==============================================================
বাংলা বইয়ের সুবিশাল অনলাইন লাইব্রেরীঃ
Bangla eBooks Download PDF
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন