গত কয়েকদিন খুব কঠিন সময় গেলো। আম্মুর MI Attack, NICVD তে ভর্তি হউয়া - আমি মানসিকভাবে খুব নড়বড়ে অবস্থায় ছিলাম । আল্লাহর অশেষ শুকরিয়ায় আম্মু এখন অনেকটাই সুস্থ ।বাসায় নিয়ে আসছি গতকাল ।শাহবাগ ও দেখলাম ঝিমাইয়া গেছে। আশাবাদি ছিলাম খুব আন্দোলন নিয়ে , পরে ভুলটা বুঝতে পারছি। আন্দোলন শাহবাগে ১৭ দিন অবস্থান করা কেউ সফল করতে পারবেনা- পারব আমরা, আমরা আপামর জন-সাধারন। আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা দিয়েছে , সেই যুদ্ধ বাংলাদেশের মানুষ কখন করছে? দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর। আমাদের জাতীয় চরিত্রই এইটা । তাই , অপেক্ষা করি দেয়ালে কখন আবার পিঠ ঠ্যাকে ! তারপর নাহয় দেশদ্রোহীদের বিরুদ্ধে নামা যাবে। বাঙ্গালী বড়ই সহিষ্ণু জাতি, লাত্থি গুতা হজম করার ক্ষমতা অনেক। তাই চিন্তার কিছু নাই।পাকিস্তান আর্মি,রাজাকার-জামায়াত-শিবির-সন্ত্রাসী-ইন্ডীয়ান আর্মি -আমেরিকান আর্মি যাই আসুক, আমরা মানাইয়া নিতে পারবো ।১৯৭১ এ জনসংখ্যা ছিল ৭ কোটি, তাতেই ৩০ লাখ শহীদ উপহার দিতে পারছি, আর এখন তো প্রায় ১৭ কোটি ! রক্ত যত লাগে, দিবো ।সত্যি কথা বলি, এই দেশে থেকে, এই দেশের- আমার এই প্রিয় মাতৃভূমির বুকে যুদ্ধাপরাধি, সন্ত্রাসী , অসাধু রাজনৈতিক নেতাকর্মী ,দুর্নীতিবাজ - এদের আস্ফালন দেখতে দেখতে আমি চরম ভাবে হতাশ।শাহবাগের আন্দোলন অনেকদিন পর মনে আশার আলো জ্বালিয়েছিল , কিন্তু ফলাফল কি তা দিব্বি বুঝতে পারছি। এখন দিন গুনছি ,কবে বলতে পারবো - টা টা বাংলাদেশ ! তোমার সোনার ছেলেরাই তোমার বুকে থাকুক, আমি আর পারলাম না। (লেখাটা অনেক মানসিক যন্ত্রনার মাঝে লেখা, কেউ কাটা ঘায়ে মলম লাগাতে আসবেন না দয়া করে, এ ঘা আজকের না, বহুদিনের পুরনো)
আলোচিত ব্লগ
গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব
গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন
একদিন আমরা ক’জনা মিলে …….

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন
সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের আলোকবর্তিকা

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।