আজ আমাদের প্রিয় জন্মভুমি বাংলাদেশের স্বাধীনতা দিবস।১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়।স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে বসে স্বাধীনতা দিবসে আজ আমার অনেক মন খারাপ (যদিও তাতে আমি ছাড়া আর কারো হয়ত কিছু আসে যায় না) । ৪৩ তম স্বাধীনতা দিবসে এসে আমার মনে হচ্ছে স্বাধীনতার প্রশ্নে বিস্ময়করভাবে জাতি আজ বিভক্ত।প্রত্যেকে নিজেকে দেশপ্রেমিক ভাবে আর বাকি সবাইকে তার উল্টোটা। অথচ তাদের কারো কাজকর্মে তার কোন প্রমান নাই। আমাদের প্রধান ২টি রাজনৈতিক দল নিজেদের সুবিধার জন্য সুনিপুনভাবে দেশবাসির অনুভুতি নিয়ে খেলছে ( আমরাও, বুঝে না বুঝে তাদের ক্রিরানক হয়ে নেচে চলেছি )।...............অনেকে অবাক গলায় প্রশ্ন করে মুক্তিযুদ্ধের বিরধিতাকারি জামায়াত ইসলামি কিভাবে বাংলাদেশে আজ রাজনীতি করে?! শুনে হাসি পায় ( ভন্ড আর কারে কয় !) গত প্রায় ৩৫ বছর ধরে তারা বাংলাদেশে রাজনীতি করেছে- কারো চোখে পড়ে নাই ??? শেখ হাসিনা - খালেদা জিয়ার সাথে এক মঞ্চে বসে জামায়াত নেতারা আন্দোলন চালিয়ে গেছেন অনেক আন্দোলনে, কারো চখে পড়ে নাই? আজকে আসছে এক এক জন নতুন প্রজন্মের ...লের মুক্তিযোদ্ধা (!) দেশের মানুষকে বিচার করতে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের দোহাই তুলে! নেতা হউয়ার জন্যে রাজনিতিকদের ক্যাচাল লাগে - এই নির্মম সত্যটা আমাদের দেশের সাধারন মানুষ আর কবে বুঝবে?! স্বাধীনতা দিবসে আজ বিএনপি বাস পুড়ায়, জামায়াতে ইসলামি বিজয় মিছিল বের করে আর আওয়ামীলীগ জনগণের অনুভূতির অপব্যাবহার করে আবার ক্ষমতায় আসার উজ্জ্বল সম্ভাবনা দেখে খুশিতে বগল বাজায়।স্বাধীন বাংলাদেশে যুদ্ধাপরাধিদের বিচারের বিরুদ্ধে একজনও কেন মিছিল করার সাহস পাবে আমারে কেউ একটু বুঝায়া বলবেন ??!! সব কিছু দেইখা মনে হয় মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের আত্মদান বৃথা, আমরা এই স্বাধীনতার যোগ্যই না, একদম না
আলোচিত ব্লগ
গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব
গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন
একদিন আমরা ক’জনা মিলে …….

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন
সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের আলোকবর্তিকা

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।