somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেল , গ্যাস ,সরকার , মিডিয়া , ও মিথ্যাবাদিতায় অসাড় আমরা : ঘৃণা থাক মিথ্যুক দের প্রতি ।

৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

¬¬¬¬ ধীরে ধিরে আর কত নীচে নামব আমরা , আমাদের ইন্দ্রিয়ও গুলকে কত বেশী অকার্যকর প্রমান করব আমরা? বার বার প্রশ্ন জাগে , তবে কি আমরা পুতুল হয়ে উঠছি দিন দিন করো হাতের ।
নুতন করে প্রশ্ন জাগল আজ সকালে, সরকার বার বার বিশ্বব্যাংক এর তাবিদারি করে বিশ্বব্যাংক এর শর্ত মেনে নিয়ে জনগনের গায়ে বোঝা চাপিয়ে দিচ্ছে , যায় নজির গত সারাটা বছর মানুষ দেখেছে। যার ধারাবাহিকতা আগামী বছর গুলতে থাকবে বলে জ্যোতিষী না হয়েও বলে দেওয়া যায় খুব সকালে । আবার মাঝে মাঝে প্রশ্ন জাগে হতে পারে সরকারের দৃষ্টি তে এতাই সবচেয়ে ভাল ( যদিয়ও জনগন সরকারের আয়না , জনগন এটাকে মটেও ভাল ভাবে দেখেনা) তাই ভাল বজায় রাখার সুত্র তাদের মনে আছে বিধায় তারা ভালোর ধারাবাহিকতার চেষ্টা করছে , শেষ ভাল যায় সব ভাল তার , সে জন্যই হয়তো কাল তেল গ্যাস রক্ষা কমিটি জ্বালানি তেল এর মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষব করলে খুব সুন্দর ভাবে প্রতিহত করল টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে এমনকি তারা শর্ট গান ব্যাবহার ও যুক্তি সঙ্গত মনে করেছে । আর আমরা ছিলাম নির্বাক দর্শক ।
এবার গালি দেওয়া উচিৎ আমাদের তেল বোতল বহনকারী মিডিয়া গুলোকে , তারা কি সারাদিন গাঞ্জা খায় । যেখানে পুলিশ শর্ট গান ব্যাবহার করে সৈকত মল্লিক ( সাধারণ সম্পাদক ঃ তেল গ্যাস রক্ষা জাতীয় কেন্দ্রীয় কমিটি ) এর পা ভেঙে দিয়েছে সেখানে মিডিয়া তা প্রচার না করে বলেছে পুলিশের সাথে ধস্তা ধস্তি ও পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে ছত্র ভঙ্গ করেছে তাদের। তাহলে ঢাকা মেডিক্যাল এর ডাক্তার কি মিথ্যা বলছে? নাকি রাবার বুলেটের আঘাতে কারো পা ভাঙ্গে , অবশ্য আমাদের দেশ সব সম্ভবের দেশ এখানে রাবার বুলেটের আঘাতে পা ভাঙতে পারে তবে সেটা যদি সরকার বা মিডিয়া চায় ।
আবার প্রমান হল এদেশের মিডিয়া এবং সরকার ভিন্ন কিছু নয় , তাদের স্বার্থ রক্ষার জন্য তারা সব করবে , মিথ্যে বলবে আর এর যাতাকলে পিষ্ট হয়ে মরবে সাধারণ মানুষ । জয় মিডিয়ার জয় জয় সরকারের জয় । আমরা সব সাধারণ মানুষ দেশ আমাদের নয় । সরকারকে আমরা বন্ধু বলি মিডিয়াকে আমাদের বন্ধু বলি পুলিশ কে আমাদের বন্ধু বলি কিন্তু তারা আমাদের বন্ধু ভাবে কিনা আরেকবার ভেবে দেখতে হবে আমাদের।
সকালে পেপার পরার পর থেকে মেজাজ খুব খারাপ হচ্ছিলো কারন সত্যটা আমাদের চোখের সামনে ঘটছে , তাই আশা করতেছিলাম পেপারে হয়তো বিষয়টা দেখবো কিন্তু ঘটনাকে নিছক সাধারণ ঘটনায় রুপ দিয়ে কি প্রমান করল আবার আপনাদের কাছে প্রশ্ন ।
খুব গালি দিতে মন চাচ্ছিল পত্রিকা গুলকে কিন্তু আমি তো আমার গলার লাগাম ছাড়িনি যেমন ছেড়েছে আমাদের রাজনৈতিকরা তাই পারলাম না , তবুও ধিক্কার সেই সব মিথ্যাবাদীদের প্রতি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×