মহান শিক্ষক তুমি আমার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাটির পোড়া গন্ধ চিনো তুমি ? চিনোনা আমি জানি । চিনলে পরিচয় থাকলে আমার কলিজা পড়া গন্ধ তোমার নাক এড়িয়ে যাবে এমনটি অসম্ভব । আমার মনে আছে তোমার নাক আমার পনের দিন আগে খাওয়া সিগারেট এর গন্ধ পায় আর এই তাজা গন্ধ পাবেনা !
তুমি বল আমি নাকি বদলে গেছি , আমিতো বদলাইনি বদলেগেছ তুমি , আমি আগেও তোমার বিষয়ে যেমন উম্মত্ত ছিলাম এখনও তেমন আছি কিন্তু আগে তোমার কাছে মনে হত আমি খুব কেয়ারি কিন্তু এখন মনে হয় ফ্রেন্ডহয়ে এত কেয়ার করার কি দরকার ?
জানি তুমি বুঝবে না , তবুও এই বেহায়া মন তো মানে না । মনে আছে এক বৃষ্টির সন্ধ্যা তুমি আমার গলা জড়িয়ে ভিজেছ , যা আমি সৃতির থলেতে পুরে রেখেছি ফরমালিন দিয়ে । কিন্তু তোমার মতে বন্ধু হয়ে তুমি এতটুকু করতেই পার । আর তোমার খুব ঘেন্না লাগে আমি কেন এটাকে প্রেম হিসেবে দেখি । আমারও হয়তো তোমার মত ঘেন্না লাগত যদি আমি তোমার মত নিজের প্রতি যত্নশীল হতাম। একজনের গলা জড়িয়ে আর একজনের স্ট্যাটাস হিসেব করতাম , আমার ছেলেমানুশি ঝেড়েফেলে তোমার মত মেয়ে মানুষী করতাম । এই বিষয়ে প্রশ্ন করলে তোমার সোজা উত্তর ; এটাই পৃথিবীর নিয়ম ।
ধন্যবাদ তোমায় আমাকে পৃথিবীর নিয়ম শিখানোর জন্য । এখন আমার সময় গুলো আমাকে প্রচুর সময় দেয় , এখন বিকেল গুলো আর ছোট্ট হয়ে যায় না , এখন আর রাত গুলো অপেক্ষার নয় । আমার জগত একান্তই আমার হয়ে থাকে । এখন নীল আকাশটা শুধু আমার , এখন রাতের উজ্জ্বল তারাটাও শুধুই আমার । বিশ্বাস কর এখন আর কারও জন্য গল্প জমাইনা , এখন শুধু নিজের সাথে গল্প করি । নিজে নিজের এত আপন হওয়া যায় তুমিই শিখালে । ধন্যবাদ তোমার প্রতি ...............
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
অন্ধকারের আলোকবর্তিকা

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন
মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন
সে আমার এআইনোক্কিও

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন
ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।