somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি শাহাবাগী আবার আমিই জামাত শিবির !

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বিবেক আমার আবেগ আমার চেতনায় আমি লালন করি একটা বৈষম্যবিহীন দেশ যার সপ্নে বিভোর হয়ে আমার বাবা চাচারা যুদ্ধে গিয়েছিলেন । বাচ্চু রাজাকার আমার ফুফাকে হত্যার জন্য পাগলের মত ধায়াইয়া নিয়ে বেরিয়েছেন , যে গল্প শুনলে এখন ও আমার রক্তে কাঁপন ধরে । আমার চেতনায় আমি লালন করি বাঙলা মাকে , আমার পথপ্রদর্শক আমার দেশের শ্রেষ্ঠ সন্তানেরা যারা দেশ কে ভালবেসে জান দিতে হিসেব করেনি ।

কিন্তু এখন আমি যখন দেশের ক্রান্তি লগ্নে আমার আদর্শগত কারনে জামাতকে সমর্থন না দিয়ে শাহবাগএ যোগদান করি , আমার বাবা মা বোন ভাই সবাইকে শাহবাগের জনস্রোতে শামিল করি তখন ওরা আমাকে শাহবাগী বলে গালি দেয় , আমাকে নির্দ্বিধায় বলে বসে নাস্তিক । ওদের গালিতে জর্জরিত আমি হতাশ হয়ে বাবার কাছে গিয়ে কেদে ফেলি , বাবা অবাক হয়ে বলে না এ সম্ভব নয় আমার দেশের মানুষ এমন নয় , তিনি আমাকে বার বার বুঝানোর চেষ্টা করেন কোঁথাও কোনও অপশক্তি হয়তো এগুলো ছড়াচ্ছে , দেখিস সব ঠিক হয়ে যাবে ।

গত দুইবছর যাবত পড়ালেখা করে যখন বি সি এস দিলাম মনে অনেক আশা ছিল যে অন্তত ভাইভা পর্যন্ত যাব , কিন্তু সরকারের নুতন কোটা নীতির কারনে ভাল পরীক্ষা দিয়েও জালে আটকা পড়ে গেলাম । আমার যে সব বন্ধুদের কোটা আছে তারা অনেক সহজেই পার হয়ে গেল। তাদের অনেকেই অবাক হয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে । আমি কোটা পদ্ধতির বিপক্ষে নই , আমিও বলি কোটা থাক , আমরা তাদের ত্যাগের মূল্য দিতে পারবনা কোনোদিন তাই তাদের সন্তানদের কিছুটা সুজক দিলে আমার আপত্তি নাই , বরং আমি খুশি । কিন্তু তাদের সুযোগ দিতে গিয়ে যদি আবার মেধাবীরা বঞ্ছিত হয় তবে তাঁর একটা সহনীয় পর্যায় পর্যন্ত রাখা উচিৎ , কোটা ব্যাবস্থা সংস্কার করে তা ১০-১৫% এ নিয়ে আসার পক্ষে আমি । আর এই দাবি নিয়ে যখন আমি আবার শাহবাগে গেলাম পুলিশ লাঠি চার্জ করে আমাদের উঠিয়ে দিল , আমাদের সবুজ ক্যাম্পাসে টিয়ার ছুঁড়ে রাবার বুলেট ছুঁড়ে রণক্ষেত্রে পরিনত করল । একটু পরে এতে যোগ দিল ছাত্র লীগ না পুলিশ কে রুখতে নয় সাধারন স্টুডেন্টকে রুখতে ( কারন টা নাই বা বললাম ) আর এ করতে গিয়ে সাধারন ছাত্র মারা ক্লাস থেকে বের করা কোনও কৌশল বাদ থাকল না , একটু পরে হলে হলে বলে দেওয়া হল এ আন্দোলনের সাথে থাকলে হল এ থাকা যাবে না ( কারন টা এবার ও না বললাম ) কিছুক্ষন পরে ক্যাম্পাসে প্রচার করা হল আমারা যারা এ আন্দোলনের পক্ষে তারা নাকি জামাত শিবির ! আবার অবাক হলাম , চোখ ফেটে কান্না আসছিল কিন্তু লজ্জায় কাঁদতে পারলাম না ।


আমারা ওদের প্রয়োজনে নাম নেই শাহবাগী আবার ওদের প্রয়োজনে নাম নেই জামাত শিবির । আমাদের নাম দেবার ক্ষমতা আমাদের নাই , কারন সাধারন মানুষের ক্ষমতা থাকেনা । নাম দেবার ক্ষমতা থাকলে আজ্জ ............না থাক আবার একটা নাম যোগ হবে পরে আবার আমার সাথে । বাবা তুমি কি এই বৈষম্য দেখার জন্য যুদ্ধে গিয়েছিলে ...........................।
৯টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×