somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যাককেইনকে নিয়ে নিউইয়র্ক টাইমসের আলোচিত রিপোর্ট

২০ শে মার্চ, ২০০৮ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের এখন পর্যন্ত সময়ের মোটামুটি মনোনীত প্রার্থী ৭১ বছর বয়সী সিনেটের জন ম্যাককেইনকে নিয়ে নিউইয়র্ক টাইমস একটি রিপোর্ট করে। এতে বলা হয়, তারচেয়ে ৩০ বছরের কমবয়সী এক মহিলা লবিস্টের সঙ্গে তার রোমান্টিক সম্পর্ক রয়েছে। ১৯৯৯ সালে ব্যাপারটা প্রথম ধরা পড়ে। তখনই বড় ধরনের স্ক্যান্ডাল এড়াতে ম্যাককেইনের ঘনিষ্ঠ পরামর্শদাতারা ওই মহিলাকে ডেকে সাবধান করে দিয়েছিলেন। রোমান্টিক সম্পর্ক নিয়ে প্রতিবেদনটি শুরু হলেও নিউইয়র্ক টাইমসের আসল লক্ষ্য একজন লবিস্টের সঙ্গে প্রেসিডেন্ট পদপ্রার্থী এই সিনেটেরের সম্পর্ক নিয়ে। ম্যাককেইন নিজেকে লবিস্টদের বস বলে পরিচয় দিতে ভালোবাসেন; অথচ তিনিই কি-না গোপনে প্রেম করেন মহিলা লবিস্টের সঙ্গে হয়তো এটা প্রমাণ করাই ছিল নিউইয়র্ক টাইমসের উদ্দেশ্য।
হাসান ফেরদৌস প্রথম আলোতে এ বিষয়ে লিখতে গিয়ে বলেছেন, সেক্স থাকলে আর যত কথাই থাক, পাঠকের কানে অন্যকিছুই ঢুকবে না। পত্রিকাটির পাতায় ওই মহিলা লবিস্টের একটি বাহারী ছবিও ছিল। নিউইয়র্ক টাইমস এ রিপোর্টের মাধ্যমে তবে কি একটু সেক্সও বিক্রি করল? কেউ কেউ বলছেন, এই প্রতিবেদনের ফলে ম্যাককেইন রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যারা তার সৎ ইমেজের কারণে তাকে ভোট দেবার কথা ভাবছিলেন, তারা হয়তো এখন ভিন্ন সিদ্ধান্ত নেবেন। আবার অনেকে ভাবছেন, এরফলে ক্ষতির চেয়ে লাভই হবে বেশি। কট্টর রক্ষণশীল চোখে ম্যাককেইন যথেষ্ট ‘রক্ষণশীল’ নন বলে তার বদনাম রয়েছে। ম্যাককেইন ততোটা রক্ষণশীল নন জেনে উদারবাদীদের সমর্থন বাড়তে পারে।
হাসান ফেরদৌস তার লেখাটিতে জানিয়েছেন, আমেরিকায় সমালোচকদের সবচেয়ে বড়ো আপত্তি প্রতিবেদন প্রকাশের সময় নিয়ে। দেড় দুই মাস আগে এ খবর ছাপা হলে নির্বাচনী দৌড়ে তিনি নির্ঘাত পিছিয়ে পড়তেন। ডানপন্থীদের মতে, আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় নিশ্চিত করতেই নিউইয়র্ক টাইমস দেরি করে খবরটি ছেপেছে। এর মানে, নিউইয়র্ক টাইমস রাজনীতিও করে? অবশ্য নিউইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক বিল কেলার তার পত্রিকার সিদ্ধান্তকে শক্ত ভাষায় সমর্থন করে বলেছেন, তাদের কাছে যথার্থ বলে প্রমাণিত হওয়াই তারা ছেপেছেন।
নিউইয়র্ক টাইমসের নিজস্ব একজন পাবলিক এডিটর রয়েছেন। তার কাজ পত্রিকার পাঠকদের মতামত অনুসরণ করে টাইমসের সম্পাদক-সাংবাদিকদের কাজের মূল্যায়ন করা। প্রতিবেদনটির ব্যাপারে এই পাবলিক এডিটর বলেছেন, খুব কাঁচা কাজ করে ফেলেছে পত্রিকাটি। ম্যাককেইন কীভাবে মুখে লবিবিরোধী কথা বলেন, কিন্তু গোপনে গোপনে করপোরেট স্বার্থ রক্ষা করেন, প্রতিবেদন শুধু সে বিষয়ে লেখা হলে কিছু বলার থাকত না। কিন্তু' ৭১ বছর বয়সের একজন সম্মানিত সিনেটরের বিরুদ্ধে কোনো প্রমাণপত্র ছাড়া ‘আপত্তিকর সম্পর্কের’ কথা বলে তারা কেবল নিজেদের সাংবাদিকতার মানই ক্ষুণ করেননি, একটি ভালো প্রতিবেদন থেকে পাঠকদের দৃষ্টিও সরিয়ে নিয়েছেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×