দেখার আছে অনেক কিছু নোয়াখালী তে পর্ব - ৩ এবং শেষ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আচ্ছা পৌছে গেলেন নোয়াখালী? এবার এখানে এসেই হোটেল এ একটা রুম বুক দিয়ে দিন। এখানকার কয়েকটি হোটেল ও ভালো থাকার জায়গা হলো - সার্কিট হাউস। রয়েল হোটেল, টাউন হল। হোটেল রাফসান, টাউন হল। হোটেল লিটন, পুরাতন বাসষ্ট্যান্ড। নোয়াখালী গেষ্ট হাউস - হসপিটাল রোড। ভাড়া অনেক কম। একটা মজার ব্যপার হলো এখানে প্রায় প্রতিটা হোটেলের নিচেই ভালো খাবার হোটেল আছে। একটু ফ্রেস হয়ে সন্ধ্যাবেলায় রিক্সা নিয়ে একটা চক্কর মেরে আসুন শহরটায়। আপনি চাইলে ঘন্টা হিসাবে রিক্সা ভাড়া নিতে পারেন। ঘন্টা ৩৫-৪০টাকা। নোয়াখালী আসলে আপনাকে যেটি অবশ্যই দেখতে হবে, তা হলো মাইজদীর অদুরে বজরা শাহী মসজিদ। এটিকে বলা হয় উপমহাদেশের একটি বিখ্যাত্ স্থাপত্যশৈলী। এর আশে পাশের দৃশ্য দেখার মতো। পুকুর সবুজ প্রান্তর নানা রকম পাখি। এখানে আরো আছে গান্ধি আশ্রম ট্রাস্ট। আসলে নোয়াখালীর যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশী আলোড়িত করবে তা হলো সবুজ প্রকৃতি। মন ভালো হয়ে যাবে। আরো কয়েকটি জায়গা অবশ্যই দেখতে ভুলবেন না। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী কৃষি ইনিষ্টিটিউট - চৌরাম্তা, নোয়াখালী ষ্টেশন, হরিনারায়নপুর ষ্টেশনের পাশে খালপাড়, সোনাপুর থেকে একটু দুরে অশ্বদিয়া স্টিল ব্রীজ ও নির্মানাধীন বিসিক, থানার হাট। এই সবগুলো জায়গা আপনি রিক্সায় ঘন্টা হিসাবে ঘুরে আসতে পারেন। অবশ্যই সাথে করে ক্যামেরা নিতে ভুলবেন না। তবে অন্তত নোয়াখালী ছাড়ার পর ছবিগুলো দেখে নিজেরই আফসোস হবে কি রেখে আসলেন। আর একটা জায়গা অবশ্যই ঘুরতে পারেন। সোনাপুর থেকে প্রায় ৪০ কিলোমিটার দুরে ফরেস্ট। বিশাল বন। দেখার মত অনেক গাছপালা, সাপ, পশু ও পাখি পাবেন। এর পাশেই আছে চেয়ারম্যান ঘাট। যেখান থেকে হাতিয়ার উদ্দেশ্যে স্টিমার ছেড়ে যায়। সময় নিয়ে গেলে হাতিয়া থেকে একটু দূরে নিঝুম দ্বীপ টা ঘুরে আসতে পারেন। কিছু দেখেন বা না দেখেন হরিনের দেখা অবশ্যই পাবেন। আর দ্বীপটা খুবই সুন্দর। একটা কথা নোয়াখালী ঘুরে দেখার জন্য আসলে আপনার যদি কোনো নোয়াখালীর বন্ধু বা আত্নীয় থাকে তবে খুবই মজা করে উপভোগ করতে পারবেন। এর সাথে নোয়াখালীর আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে এটা আমি নির্দিধায় বলতে পারি। যাই হোক আর দীর্ঘায়িত করলাম না এখানেই শেষ করলাম নোয়াখালীর একটু বিবরন। কখনো কেউ যদি নোয়াখালী বেড়াতে আসেন এই লেখাটা হয়তো কাজে লাগবে।
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।