somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীরার বিয়ে

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭ম অংশের পরঃ
(বিয়ের দিন ৩)


বিয়ের অনুষঠান ভালভাবেই সম্পন্ন হল। বিয়ের আংটি পরানোর পরে রেজা সাহেব নীরার হাত ধরে মুঠি করে দিলেন, মনে হয় এংগেজমেনটের আংটি পড়ে যাওয়ার কথা কেউ উনাকে বলে দিয়েছে।
গাড়ীটা যখন নীরার জামাইর বাড়িতে এসে পৌঁছল তখন রাত ১২ টার বেশি। সব আনুষঠানিকতা শেষ করতে করতে রাত প্রায় ২ টা। এর মধ্যে আবার এক দূর সম্পর্কের ভাবী রেজা সাহেবকে ঠাট্টা করে বলেছিল নতুন বউ কে নাকি কোলে করে বাড়িতে ঢুকাতে হয়। এই নিয়ে নীরার শাশুড়ি সবার সামনেই তাকে বলেছে “ এই সব বেয়াদবি অন্য কথাও করবা, যেখানে গুরুজনেরা থাকে সেখানে এই সব কথার মানে কি?” এর পরে কেউ আর কিছু বলার অথবা অন্য কোন মজা করার ও সাহস পাইনি। নীরার শাশুড়ি আম্মা চলে যাবার পরে ওর দেববের বউ আর ছোট ননদ এসে রাতে পরার একটা মাক্স্যি জাতীয় জিনিষ দিয়ে গেছে, জিনিসটা নীরার একদম পছন্দ হয়নি, কেমন বেশি খোলা খোলা আবার কাপড়টা ও ট্রান্সপারেন্ট। আবার যাওয়ার সময় দেবর আর ননদের জামাই নীরার সামনেই জোরে জোরে বলে গেছে “ভাইয়া বিড়াল কিন্তু প্রথম রাতেই মারতে হয়।“ নীরার কাছে সব কিছুই খুব অদ্ভুত লাগছে। এই বাড়ির লোক জন সব অভদ্র ধরনের।
সবাই চলে যাওয়ার পর শুধু থেকে গেল রেজা সাহেবের মামার ছেলে। রেজা সাহেব নীরাকে বলল ঃ “তুমি রাতে একা আমার সাথে ভয় পেতে পারো ভেবে সুমন কে আজকে রাতে থাকতে বলেছি, কালকে ও চলে যাবে। চল তোমাকে আমাদের বাড়িটা ঘুরে দেখাই।“ রেজা সাহেব নীরার হাত ধরে বারান্দায় নিয়ে গেল। জীবনে প্রথম কোন ছেলে ওর হাত ধরল। নীরার কেমন অসহস্থি হচ্ছে । কিন্তু বারান্দায় এসে মনটা ভাল হয়ে গেল । কারন বারান্দাটা অসম্ভব সুন্দর। সাথে বিয়েবারির মরিচ বাতিতে কেমন একটা স্বর্গীয় ভাব চলে এসেছে। নীরার ইচ্ছে হচ্ছিল ওখানেই দাড়িয়ে থাকে সারা রাত। কিন্তু রেজা সাহেব বল্লেন “ চলো ঘুমাতে যায়। বেডরুমে এসে রেজা সাহেব বল্লেন “ তুমি ফ্রেস হয়ে শাড়ি চেঞ্জ করে নাও, আমি পাশের রুমের ওয়াশ রুম ইউস করছি। তুমি কি রাতে মুনিয়ার (নীরার দেবরের বউ।) দেওয়া লঞ্জরে পরতে চাও?” নীরা জীবনে প্রথম এই শব্দটা শুনল। নীরা বললঃ “ আমি রাতে পরার জন্য সালওয়ার কামিজ এনেছি।“ রেজা সাহেব হেসে অন্য ঘরে চলে গেলেন চেঞ্জ করার জন্য। বাথ্রুমে ঢুকে নীরা চিন্তায় পড়ে গেল। মুখটা ধোয়া কি ঠিক হবে? সব মেক আপ তো যাবে উঠে! বড় আপা বলেছিল রাতে মুখে মেক আপ নিয়েই ঘুমাতে, কারন মেক আপ ছাড়া নীরাকে দেখে নাকি রেজা সাহেব বলবে “ বউ কি বদলায় গেল নাকি?” নীরা মেক আপ না তুলেই ঘুমাতে গেল। রেজা সাহেব এসে ওর পাশে শুয়ে পড়ল । নীরার ঘুম আসছে না । এই আজব লোক ঘুমের মধ্যে আবার কিছু না করে বসে। রেজা সাহেব এদিক ওদিক করছে। নীরা ঘুমের ভান করে শুয়ে থাকে। মনে মনে ভাবে “লোকটা খুব একটা খারাপ না।“
....................................................................................চলবে
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

ছোট ব্যবসা, বড় আইডিয়া: প্রযুক্তি না নিলে পিছিয়ে পড়বেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩



বাংলাদেশে ছোট ও মাঝারি ব্যবসা (SMEs) মানেই হচ্ছে “চা খেতে খেতে বিজনেস প্ল্যান” - কিন্তু বাস্তবতা হলো, এখন শুধু চা আর আড্ডা দিয়ে ব্যবসা চলে না, দরকার প্রযুক্তির ব্যবহার।... ...বাকিটুকু পড়ুন

সন্তানকে দ্বীনদার হিসেবে গড়বেন যেভাবে

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৪৯

মুসলিম বাবা-মা হিসেবে কখন থেকে বাচ্চাকে ইসলাম সম্পর্কে ধারনা দিবো? এজ আর্লি এজ পসিবল।
মনে হতে পারে বাচ্চা বুঝবে না, কিন্তু ব্রেইন ঠিকই ক্যাচ করে নিবে।
একটা রাফ গাইডলাইন আছে এখানে বাচ্চার... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেল Last Afternoon

লিখেছেন তানভীর রাতুল, ১৮ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:০৫

এই পৃথিবীতে শেষ বিকেলে আমরা কেটে ফেলি দিনগুলো
আমাদের শরীর থেকে, আর গুনি সেই হৃদয়গুলো যা আমরা নিয়ে যাব
এবং যেগুলো যাব এখানে রেখে। সেই শেষ বিকেলে
আমরা কোনো কিছুকে বিদায় বলি না,... ...বাকিটুকু পড়ুন

×