somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীরার বিয়ে

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১০ম অংশের পর)
(বিয়ের পর ১)
সকাল বেলা নীরার ঘুম ভাঙল রেজা সাহেবের হাতের আঘাতে । ঘুমের মধ্যে হাত সরাতে গিয়ে নীরার মাথার উপর হাত ফেলে দিয়েছে রেজা । নীরা “উহঃ” করে ওঠাতে রেজা সাহেব ঘুম ঘুম চোখে ভাবলেশ হীন মুখ করে বললেনঃ “ওহ সরি। আমি ক্লামসি ।“ নীরা অবাক এবং বিরক্ত । সে যে উনার পাশে শুয়ে আছে, সেটা নাহয় উনি ভুলে যেতে পারে, কিন্তু এতো জোরে আঘাত করার পর ও উনি বিকারহীন সেটা দেখেই নীরা অবাক । নীরা বিছানা থেকে উঠে গিয়ে ড্রয়িং রুমে বসল ।
এই বাসাটা কিন্তু নীরার খুব পছন্দ হয়েছে । এখন তেমন কোন ফার্নিচার নেই, শুধু বেড রুমের বিছানা, ফ্রিজ, ড্রয়িং রুমের তিন সীটের একটা সোফা কাম বেড (এটাকে ড্রয়িং রুম সোফা বলা যায় না । রেজা সাহেব বলেছে এটা কে নাকি বারান্দায় রাখার জন্য কেনা হয়েছে) আর আরেক বেড রুমের জন্য আরেকটা ছোট বিছানা । নীরার কাছে এটা ভেবে খুব অদ্ভুত লাগলো যে, ফ্রিজ ছাড়া বাকি সব ফার্নিচারই বিছানা । (রেজা সাহেব বিয়ের ৭/৮ মাস আগে থেকেই এই বাসায় একা আছে । একা থাকার ক্ষেত্রে ব্যাপারটা অদ্ভুত ) । তারপর ও এই বাসাটা নীরার খুব পছন্দ হয়েছে । আর বারান্দা গুলো চমৎকার । নীরা মনে মনে ভাবে এই বাসাটাকে ও কিভাবে সাজাবে ।
রান্নার কোন ব্যবস্থা এখন ও এই বাসায় নেই । রান্নাঘরে শুধু ২টা মগ আর একটা কফি মেকার । দুপুর বারোটার দিকে রেজা সাহেব ঘুম থেকে উঠে কফি হাতে ড্রয়িং রুমে এসে নীরার পাশে বসলো ।
রেজাঃ তোমাকে একটা খুশীর খবর দেই । আমার কিন্তু কোন লোণ নেই ।
নীরাঃ লোণ কেন থাকবে?
রেজাঃ অনেকেই তো লোণ নিয়ে বিয়ে করে । আরো কত লোণ থাকে মানুষের ! আমার কোন লোণ নেই।
নীরাঃ আমার তো লোণ শুনলেই ভয় লাগে । আমি কোন দিন লোণ নিতে চাই না । আচ্ছা, এই বাড়িটা কি আপনি কিনেছেন?
রেজাঃ নাহ লীজ নিয়েছি ২ বছরের জন্য । কিন্তু খুব শিগগীর একটা গাড়ি কিনে ফেলব ।
নীরাঃ যেই গাড়িতে করে এই বাসায় আসলাম, ওইটা কার গাড়ি?
রেজাঃ ঐটা তো কবিরের (রেজার বোনের জামাই) ।
নীরার খুব হাসি পেল, কবিরের সম্পর্কে মায়ের মন্তব্য (লুঙ্গি ফুঙ্গির মডেল) মনে করে ।অনেক কষ্টে হাসি চাপল ও ।
রেজাঃ আমি মাসে ১৫০০০ টাকা আব্বা আম্মাকে দেই । উনাদের হাত খরচ। তোমাকে হাত খরচের জন্য প্রতি মাসে ৫০০০ টাকা দিবো।
নীরাঃ আচ্ছা ।
রেজাঃ আর শোনো, একটা কথা বলে রাখি । হাসব্যান্ড কে কোনোদিন কোন ব্যাপারে সন্দেহ করবে না ।
নীরাঃ সন্দেহ করব কেন?
রেজাঃ নাহ মানে অনেক ওয়াইফ আছে যারা জামাই কে সন্দেহ করে । কেন দেরি হল বাসায় আসতে, কেন ফোন ধরনি, কোন মেয়ের সাথে এতক্ষণ কথা বলছ, এই সব বলে ঝামেলা করে । যখন ওয়াইফরা সন্দেহ করে, তখনি কিন্তু জামাইরা চিটিং করে, বুঝলে? কোনোদিন আমাকে কোন ব্যাপারে সন্দেহ করবে না ।
নীরাঃ আমি শুধু শুধু কেন সন্দেহ করব?
রেজাঃ গুড । আগে থেকেই বলে রাখলাম ।
দুপুরে শ্বশুর বাড়িতে খেতে যাওয়ার সময় রাস্তায় রেজা সাহেব নীরার হাত ধরল । নীরা ত লজ্জায় লাল । সাথে কেমন একটা অপরাধ বোধ, একটা ছেলে ওর হাত ধরেছে! সারা জীবন শুনেছে নাঙ্গ দের (মায়ের ভাষা) কাছে যাওয়া খুবই পাপের, খুবই অপরাধের, সেই থেকেই মনে হয় এই অপরাধ বোধ । নীরার কেমন যেন বমি বমি লাগে । এটা কি টেনশন?
রাতে বাসায় আসার পর, রেজা সাহেব বললঃ এখানে আমার পাশে একটু শুয়ে থাকো, আমরা গল্প করি ।
নীরা রেজা সাহেবের পাশে গিয়ে বসলো । ঠিক তখনি রেজা সাহেবের একটা কল আসলো । রেজা সাহেব কল কেটে দিল ।
নীরাঃ কি হল? ফোন কেটে দিলেন কেন?
রেজাঃ আরে এই নম্বর থেকে একটা মেয়ে কল দিয়ে শুধু কথা বলতে চায় । বিরক্ত করে ছাড়ল । আর এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আপনি করে বল কেন? তুমি করে বললেই তো পার ।
নীরা চুপ । মনে মনে ভাবে, এই আঙ্কল টাইপ লোক টাকে কি ভাবে তুমি করে বলবে ।
আবার রেজা সাহেবের কল আসে ।
রেজা (হাসি মুখে) ফোনেঃ হ্যালো ।
ওপাশ থেকে মহিলা কণ্ঠে কেউ কিছু বলে ।
রেজাঃ শুনেন এখন তো আমার বিয়ে হয়ে গেছে । যখন তখন ফোন দেন কেন?
আবার ওপাশ থেকে মহিলা কণ্ঠে কেউ কিছু বলে ।
রেজাঃ আমি আমার ওয়াইফের সাথে আছি । ফোন রাখছি ।
ফোন রেখে রেজা সাহেব বলেঃ অনেক রাত হয়েছে, এই মহিলা মেজাজটাই খারাপ করে দিল ।
নীরাঃ কি বলে মহিলা?
রেজাঃ আরে গল্প করতে চায় । বাদ দাও তো । চল ঘুমাতে যাই ।
ওরা ঘুমাতে গেল

চলবে...........................................................................
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালো রাজনীতি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৪



হাজার হাজার বছর ধরে কালো রাজনীতি বহমান। কোনো ধর্ম কোনো রাজনৈতিক প্রধান হাতিয়ার বা রাজনৈতিক প্রধান সূত্র হতে পারে না, হওয়া উচিত না। বলা হয়ে থাকে ধর্মের কাজ নাকি... ...বাকিটুকু পড়ুন

বিচার চাই, আবার বিচার চাই না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩২


গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়ে বিএনপি-জোট ক্ষমতায় এসেছে। বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে একটা পরিচিত দল নির্বাচিত সরকার হিসাবে পুনরায় দেশের ক্ষমতায় এসেছে।... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা’তেই আস্থা । আওয়ামী লীগ তার নিজের শক্তিতেই ফিরে আসে।

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:১৯



এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটি ভাষণ দেখছিলাম। বক্তব্যের বিষয় ছিল আওয়ামী লীগ। তার দাবি—
জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, আর সেই সুযোগ দেওয়ার কারণেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ তিন পুরুষ

লিখেছেন ইসিয়াক, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৫


কলিং বেল বাজাবে, না-কি ফোন দেবে? এ ব্যপারটা নিয়ে রায়হান খানিকক্ষণ ভাবলো।কিছুটা সঙ্কোচ আর  কিছুটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে ।একবার তো ভাবলো ফিরেই যাবে। এত দিনের অনভ্যাস,সম্পর্কটাও যখন... ...বাকিটুকু পড়ুন

ইরানের পাঁচ শহরে ক্ষেপণাস্ত্র হামলা

লিখেছেন জ্যাক স্মিথ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৫



আজ শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে কে বা কারা ইরানের পাঁচটি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি। ইরান এই... ...বাকিটুকু পড়ুন

×