somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এনজেল৩০
এই গল্পটা লেখা শুরু করেছি এটা ভেবে যে কাউকে না কাউকে এই গল্পটা আমার বলতে হবে, কারন “ নীরার বিয়ে” এই গল্পটা শুধুই আমার ।

নীরার বিয়ে

২৭ শে মার্চ, ২০২০ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(বিয়ের পর ৩)

রেজা অফিসে যাওয়া শুরু করার পর থেকে নীরার খুব একা একা লাগে বাসায় থাকতে । শাশুড়ির সেদিনের ব্যাবহারের পর থেকে নীরা ওর মায়ের বাসায় যেতে চাইলেই রেজা বিরক্ত হয় । নীরা সারাদিন অপেক্ষা করে কখন রেজা বাসায় ফিরবে । কিন্তু বাসায় ঢোকার পরের ১ ঘন্টা রেজার সাথে কথা বলা যায়না । তার নাকি ১ ঘন্টা লাগে ওয়াইন্ড ডাউন করার জন্য (এই সব নতুন নতুন টার্ম নীরা রেজার কাছ থেকে শিখেছে )। আবার আজকাল নীরা যখন কোন কথা বলতে যায়, রেজা সব কিছুতেই তাকে হেয় করে কথা বলে এটাও নীরার খুব খারাপ লাগে । নীরার রুচি নাকি খুব খারাপ। যে সব কামিজ সে পরে সেগুলা নাকি গ্রামের মানুষের মতো (রেজার ভাষায় গ্রামের বাড়ির মানুষের মতো) । রেজা তাকে বলেই দিয়েছে যে নীরার উচিৎ শুধু আড়ং থেকে জামা কেনা, কারন আমেরিকা থেকে যারা আসে তারা শুধু আড়ং এর জামায় পরে । নীরা ভাবে আড়ং থেকে জামা কিনতে যে টাকা লাগে, সেটা কি রেজার মোটা মাথায় ঢুকে না? রেজা নীরাকে যে ৫,০০০ টাকা হাত খরচ বাবদ দেয়, কোথাও গেলে সেটা থেকেই সব খরচ করতে হয় রেজার । যেমন কিছুদিন আগে একটা মেলায় গিয়েছিল ওরা। সেখানে গিয়ে রেজার ২ টা শার্ট পছন্দ হল এবং শার্ট কেনার সময় দেখা গেল রেজা মানিব্যাগ আনতে ভুলে গেছে, তাই নীরার কাছ থেকে ৩,০০০ টাকা নিয়ে শার্টের দাম দিতে হল রেজা কে । সি এন জি, বা রিকশা তে কোথাও গেলে দেখা যায়, রেজার কাছে কখনই ভাংতি থাকে না, ফলে নীরার কাছ থেকেই রিকশা বা সি এন জির ভাড়া দিতে হয় । এসব টাকা নেয়ার পর এসব টাকা ফেরত দিতে ও ভুলে যায় রেজা, আর ছোটলোকি হবে ভেবে নীরা ও লজ্জায় চায়না । সে কারনে এই কয় মাসে রেজা নীরাকে যে টাকা দিয়েছে তার প্রায় পুরোটায় রেজাই খরচ করেছে । আড়ং থেকে জামা কেনার টাকা পাবে কোথাই নীরা? সেদিন অনেক আহ্লাদ করে রেজার জন্য ডিমের হালুয়া বানিয়েছিল আর মনে মনে ভেবেছিল, রেজা নিশ্চয় অনেক পছন্দ করবে ওর রান্না। রেজা খেয়ে বলেছে “একদম গ্রামের বাড়ির মতো” । নীরার চোখে পানি চলে এসেছিল শুনে ।
এর মাঝে একদিন যখন নীরার শ্বশুর ওদের বাসায় এসেছিল, চা দিতে যাওয়ার সময় নীরা শুনেছে, রেজা তার বাবার কাছে তার নামে বদনাম করছিল, “ কেমন মেয়েকে বিয়ে করালেন, হাত ধরলে লজ্জা পায়, রান্না পারেনা, বাপ মা মনে হয় পড়া লেখা ছাড়া কিছু শিখায়নি। কিছু না শিখায় বিয়ে দিয়ে দিয়েছে মেয়েকে, আর সেই মেয়ে পরসে আমার ঘাড়ে” । শ্বশুর আবার নীরার পক্ষ নিয়ে বলছিল “ এখন ছোট তো, কিছুদিন পর ঠিক হয়ে যাবে । তুমি ভাল মেয়ে পাইসো বাবু (রেজার বাবা রেজাকে বাবু বলে ডাকে, রেজার মতো বুড়া ভামকে বাবু বলার মানে কি?” নীরা অবশ্য কিছু দোষ ও করেছে , যেমন ফ্রীজের সব্জির ডালা খোলা রেখেই কথা বলতে বলতে ফ্রিজের দরজা বন্ধ করায়, ফ্রিজের ডালায় ফাটল ধরিয়ে ফেলেছে, বেড কভার উঠাতে গিয়ে বিছানার সাথে টান লাগিয়ে বেড কভারের সেলাই খুলে ফেলেছে । আর এসব করে নীরা যখন ভীষণ অনুতপ্ত, তখন রেজা বলেছে “ হায় হায় এই মেয়ে দেখি, আমার বাড়ি ঘর সব কিছু ধ্বংস করে দিল”।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২০ সকাল ৮:৫৬
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×