একটি কিশোর কবিতা
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রজাপতির ডানা
উড়াল দেবার থাকলে পাখা
উড়েই যেতাম কবে
ও বিধাতা, আমার কি আর
তেমন পাখা হবে?
উড়াল জাহাজ দাও তাহলে
নাই যদি দাও পাখা
থাকতে হবে সেই ডানাতে
রঙধনুটা আঁকা।
বিলাত ঘুরে দেখতে যাবো
তুহিন মেরুর দেশ
যেথায় ঘুমায় মেঘ-বালিকা
যেথায় জগত শেষ।
হয়ত তুমি দেখবে আমায়
পিরামিডের ’পর
কিংবা গহীন আমাজনে
গড়ছি আমার ঘর।
আসব ফিরে চুপিচুপি
ক্লান্ত হলে শেষে
ও বিধাতা, তুমিও এসো
সোনার বাংলাদেশে!
রকেট যদি বানাও আমায়
চন্দ্রসুর্য রেখে
ধূমকেতুর ঐ পুচ্ছটাকে
দু’হাত দিয়ে ঢেকে।
তারার দেশে ঘুরব আমি
সুর্য নিয়ে হাতে
ছায়াপথের প্রান্তসীমায়
দাঁড়াব একসাথে।
সেখান থেকে আনব খুঁজে
নতুন কোহিনূর
দেখব তোমার সকল সৃষ্টি
কোথায় কতদূর!
জাহাজও নয়, রকেটও নয়
মন পবনের নাও
ও বিধাতা, নাহয় আমায়
সেইটা এনে দাও।
বিশ্ব ঘুরে দেখার সাথে
থাকব আমি ঘরে
মুহূর্তকে বাঁধব মুঠোয়
রাখব নিজের করে।
মায়ের কোলে থাকব এবং
ঘুরব দেশান্তর
তুমিও রবে বুকের মাঝে
কেউ হবে না পর।
রাত্রি শেষে তোমার কাছে
খুলছি বুকের বাঁধ
ও দয়াময়, পূর্ণ কর
কিশোর মনের সাধ!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুন