ভারত কি আমাদের বন্ধু ? তার আসল চেহারা দেখুন!ফেনী নদীতে ২৬টি পাম্প বসিয়ে ৫০ কিউসেক পানি নিচ্ছে ভারত ধুধু বালুচর হয়েছে নদী, মুহুরি সেচ প্রকল্প হুমকির মুখে !
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের সাথে কোন ধরনের চুক্তি ছাড়াই ভারত দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার ১৭টি সীমান্ত পয়েন্টে নোম্যান্সল্যান্ডে ২৬টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুত্চালিত লো লিফট পাম্প মেশিন স্থাপন করে ফেনী নদী থেকে প্রায় ৫০ কিউসেক পানি তুলে নিচ্ছে। সীমান্তের ১৫০ গজের মধ্যে সম্পূর্ণ অবৈধভাবে স্থাপিত পাম্প হাউজের মাধ্যমে একতরফা পানি তুলে নেয়ার ফলে পানি শুকিয়ে এখন ফেনী নদী ধুধু বালুচরে পরিণত হয়েছে।
মৃতপ্রায় এ নদী থেকে ভারত চুক্তির মাধ্যমে আরো ১ দশমিক ৮২ কিউসেক পানি তুলে নেয়ার জোর চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশের পক্ষ থেকেও এ ব্যাপারে সম্মতি দেয়া হয়েছে।
দেশের ক্ষতি করে এরকম অনুমতি কার স্বার্থে । এদিকে ফেনী নদী থেকে এভাবে ভারত পানি প্রত্যাহারের কারণে মীরসরাই ও সোনাগাজী এলাকায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প 'মুহুরি প্রজেক্ট' ধ্বংস হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। কারণ মুহুরি সেচ প্রকল্পের প্রায় ৭০ ভাগ পানির উত্সই হচ্ছে ফেনী নদী। এদিকে পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি ও ১ এবং ২ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় যৌথ নদী কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠকে ফেনী নদীর পানি বণ্টন ইস্যু নিয়েও আলোচনা হবে।
সুত্র: ইত্তেফাক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন