void(1);
সুমনা, আফরোজা, জুঁই আর বাবু। ওরা একটি স্কুলে পড়ে। প্রতিদিন সকালে স্কুলের ব্যাগে বই-খাতার সাথে বাড়তি একটি পোশাক নিয়ে আসতে হয় ওদের। কারণ, স্কুলে যেতে গুমানী নামে একটি নদী পার হতে হয়। সেখানে ব্রিজ নেই। খেয়া নৌকা থাকলেও পানি কমে যাওয়ায় এখন তা বন্ধ। তাই স্কুল ব্যাগে বাড়তি পোশাক আনতে হয় এসব শিক্ষার্থীদের। এরকম দুর্ভোগ শুধু ওই ছাত্র-ছাত্রীদের নয়। নদী পাড়ের সাতটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ হাট পয়েন্টে গুমানী নদী। সেখানে একটি ব্রিজের দাবি দীর্ঘদিনের। বর্ষায় সেখানে খেয়া নৌকা থাকায় কষ্ট সয়ে পারাপার হয় মানুষ। এখন পানি শুকিয়ে যাওয়ায় খেয়া নৌকাটিও চলছে না। তাই হাঁটুজলে হেঁটে পারাপার হচ্ছে মানুষ। কিন্তু মালামাল নেয়ার ক্ষেত্রে দুর্ভোগ আরো বেড়ে যায়। স্থানীয়রা একটি ব্রিজের দাবি জানিয়ে স্থানীয় সাংসদ ইসাহক আলী তালুকদারসহ বিভিন্ন দপ্তরে অনেকবার আবেদন করেও কোন কাজ হয়নি।
স্থানীয় সমাজসেবক আব্দুল হালিম মন্ডল জানান, নদীটির ধামাইচ পয়েন্টে ব্রিজ নির্মাণের জন্য গ্রামের হাজার হাজার মানুষের স্বাক্ষর নিয়ে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে জমা দেয়া হয়েছে। মাঝে-মধ্যে ইঞ্জিনিয়ার এসে মাপ-জোকও নিয়ে যান। কিন্তু ব্রিজ আর হয় না। এভাবে টানা ২০ বছর ধরে চলছে ব্রিজ বাস্তবায়নের স্বপ্ন।
সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ জানান, তিনি নির্বাচিত হওয়ার আগে থেকেই এখানে ব্রিজ নির্মাণের দাবি উঠেছে। তবে তিনি বিরোধী দলের সমর্থিত চেয়ারম্যান হওয়ায় সরকারি দলের সাংসদ তার কথা শুনছেন না।
যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে ঢাকার সৌন্দয বৃদ্ধি করা সেখানে ১ টি সেতুর জন্য টাকা হয় না । হায় রে বাংলাদেশ !
হায় রে বাংলাদেশ! একটি সেতুর জন্য সাত গ্রামের মানুষের দুর্ভোগ !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।