ভালোবাসি তোমায় ...
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রুক্ষ শীতের এক বিকেলে...
উষ্ণ আবেশ নিয়ে,
এক জীবনে এসেছিলে তুমি...
শত বসন্ত হয়ে।
স্বপ্নের সব রঙ দিয়ে এঁকেছিলে ছবি...
ঘোর লাগা সেই স্বপ্নে,
হারিয়ে গিয়েছিলাম আমি।
সবই যেন অর্থহীন;
শুন্য,তোমায় ছাড়া...
বুঝতে পারেনি অবুঝ মন,
এরই নাম-' ভালোবাসা ' !
হঠাৎ করে যেমন এসেছিলে,
হঠাৎ করেই গেলে...
হয়তো নিজের অজান্তেই,
আমার মন নিয়ে গেলে!
স্তব্ধতার মাঝে নিজেকে হঠাৎ
হারিয়ে ফেল্লাম আমি...
হারিয়ে যাওয়া সেই পথের,
একলা পথিক আমি।
মনের মাঝে ভালোবাসা,
ডুক্রে কেঁদে ওঠে...
এক জীবনের সবকটি গোলাপ
দিয়েছিলাম তোমাকে...
সেই তুমি আমায় কখনো
বাসোনি তো ভালো।
সবই ছিল মরিচীকা...
শুধুই আমার ভ্রম!
জানি,কখনও বুঝবেনা তুমি,
আমার ভালোবাসা...
তবুও আমি বলে যাব
আমার মনের কথা...
এক জীবনের সব ভালোবাসা
দিয়েছিলাম তোমায়...
কখনও হলো না বলা-
" ভালোবাসি তোমায় ... "
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন