অভিনয়. . .
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিনের শেষে,
একা বসে,
ভাবি নির্জনে-
কি পেয়েছি. . .
কি হারিয়েছি. . .
এই জীবনে ?
পাওয়ার খাতা ফাঁকা লাগে,
না পাওয়াটাই বেশি. . .
তাই বলে এই
বেঁচে থাকাই বৃথা হল বুঝি !
যতই বুঝাই অবুঝ মন. . .
বারবার ই করে ভুল।
ব্যাথাতুর হৃদয়,
অশ্রুসিক্ত দুই চোখ।
দিন ফুরিয়ে সন্ধ্যা নামে,
সন্ধ্যা ঘনিয়ে রাত. . .
অনিদ্র এ দুই চোখে,
শুধুই হাহাকার।
তিলে তিলে বোনা স্বপ্ন. . .
মনের গহীন কোণে,
কোনো এক ঘূর্ণিঝড়ে,
ভাঙ্গে চুরমার হয়ে. . .
নীরবতার মাঝেও সেই শব্দ,
খান্খান্ হয়ে বাজে. . .
ভেঙ্গে যাওয়া স্বপ্নের টুকরো,
শেলের মতো বিঁধে।
তবুও সময় যায় চলে,
ধূলোর আস্তরন ফেলে. . .
ব্যস্ত কোনো দিনের শেষে,
ভাবনাগুলো জড়িয়ে আসে-
" নিঃস্ব হয়েও এ জীবনে থেমে থাকা দায়. . .
তবে কি এই বেঁচে থাকা অভিনয় ছাড়া কিছু নয় ??? "
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন