তাই বলে কি পারিনা আমি…!
০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
না হয় নাই বা পারলাম আমি
আকাশটাকে ছুঁয়ে দিতে
তাই বলে কি পারিনা আমি…
আকাশটা দু’চোখ ভরে দেখতে!
না হয় নাই বা পারলাম আমি
পাখির মতো উড়তে
তাই বলে কি দিতে পারিনা আমি…
মন-পাখিকে উড়তে!
না হয় নাই বা পারলাম আমি
প্রজাপতি হয়ে ফুলে বসতে
তাই বলে কি পারিনা আমি…
প্রজাপতির মতো ভালোবাসতে!
না হয় নাই বা পারলাম আমি
ঐ আকাশের রংধনুটাকে ধরতে
তাই বলে কি পারিনা আমি…
রংধনুর মতো সাজতে!
না হয় নাই বা পারলাম আমি
ঐ চাঁদের মতো হাসতে
তাই বলে কি পারিনা আমি…
চাঁদের আলো হয়ে ভাসতে!
না হয় নাই বা পারলাম আমি
বৃষ্টির মতো রিমঝিমিয়ে ঝরতে
তাই বলে কি পারিনা আমি…
বৃষ্টি হয়ে সব কষ্ট ধুয়ে দিতে!
না হয় নাই বা পারলাম আমি
দমকা হাওয়া হতে
তাই বলে কি পারিনা আমি…
পরাজয়ের সব গ্লানি মুছে দিতে!
না হয় নাই বা পারলাম আমি
সূয্যমুখী হয়ে হাসতে
তাই বলে কি পারিনা আমি…
হাসি বিলিয়ে দিতে!
না হয় নাই বা পারলাম আমি
হতে কোন কবি
তাই বলে কি পারিনা আমি...
কবিতায় আনতে জীবনের কোন ছবি!
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন