বছর গেল,বছর এল
ফিরে এলে বন্ধু
সত্যি কি তুমি ?
নাকি আমার কোন স্বপ্ন !
কত স্বপ্ন চোখের কোণে,কত করেছে খেলা
আজ বুঝি বসলো আবার আমার সুখের মেলা !
বন্ধু তুমি সত্যি এলে ?
নাকি কোন ভুল !
সত্যি যদি এসে থাকো,
আর যেও নাকো দূর।
বন্ধু হয়ে আমার জীবনে যেদিন তুমি এলে,
রংধনু বুঝি করেছিল খেলা ঐ আকাশের কোণে !
দখিণে আজ মৃদু বাতাস
মনটা কেন জানিনা উদাস
চোখের কোণে এ-কোন সুখের অশ্রু ?
এতদিনে বুঝি তোমার আমায় মনে পড়লো !
বন্ধু বলে ডেকেছো,তাই
জীবন আমার ধন্য ।
তাকিয়ে দেখো,বাগানে আজ ফুটেছে কত ফুল
বলো বন্ধু,কথা দাও-আর বুঝবেনা ভুল।
অভিমান করে চলে গেলে যেদিন,
আকাশ ভেঙে পড়লো !
জীবনে আমার কত-শত ঝড় বয়ে গেলো।
বন্ধু তোমায় ডেকেছি কত,
দাওনি তো সাড়া আর !
আজ বুঝি সত্যি এলে
প্রাণ মানেনা আমার।
বন্ধু তুমি আমায় কত বেসেছিলে ভালো,
তাই বুঝি তোমায় ছাড়া কিছু লাগেনা ভালো !
আর যদি কখনো যাও দূরে,সত্যিই যাবো মরে !
আমায় তুমি এঁকে নিও তোমারি হৃদয় পটে।
জানিনা আমি বাস্তবতা
মানিনা কোন বাঁধা
তোমায় ছাড়া জীবনটা আমার,
সত্যিই এক সাজা !
বন্ধু তোমায় বেসেছি ভালো,
বন্ধু তোমায় মানি।
সুখে-দুঃখে থাকবো পাশে,
এইটুকুই জানি।
আলোচিত ব্লগ
বিয়োগের রূপকথা

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন
কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন
আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন
মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।