ছোটবেলায় পড়েছিলাম কত রূপকথা,
সেখানে ছিল অনেক রাজা
আর রাণীদের কথা।
“এক যে ছিল রাজা আর
এক যে ছিল রাণী...”
রূপকথার সেসব গল্প আমরা সবাই জানি।
হয়তো সেসব রূপকথা,
শুধুই নিছক গল্প
হয়তো কিছু সত্য,
নয়তো কথা-কল্প!
তবুও হয়তো কখনও
মনের অজান্তে,
হারিয়ে ফেলি নিজেকে
সেই রূপকথার মাঝে।
কল্পনার খেয়ালে সাজাই রূপকথা
রূপকথার সেই নগরে নিজেই রাজকন্যা!
কল্পনায় বিভোর সেই রাজকন্যা ভাবে-
কবে আসবে রাজপুত্র ঘোড়ার পিঠে চড়ে?
নিয়ে যাবে কবে তাকে
সাত সমুদ্র পরে!
নিষ্ঠুর ঘড়িটা হঠাৎ বেজে ওঠে!
কল্পনার খেই হারিয়ে ফেলি
গোলকধাঁধাঁর মাঝে।
এতো নয় রূপকথা,
নয় কল্পনা।
এতো সেই জীবন যেথায়
শুধুই বাস্তবতা!
সব রাজকন্যার সপ্নেই রাজপুত্র থাকে,
কিন্তু রূপকথার সেই গল্পের মত
সবার রাজপুত্র কি আসে?
আলোচিত ব্লগ
বিয়োগের রূপকথা

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন
কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন
আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন
মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।