ড্যান ব্রাউনের সৃষ্টি একটি অনবদ্য বই।বেস্ট সেলার।

বইটি পড়েছিলাম ২০১৪-১৫তে,বংগানুবাদ।অসাধারণ লেগেছিল।বইটির পড়তে পড়তে চমৎকিত হয়েছিলাম।এই এক বই দিয়েই ড্যান ব্রাউনের ফ্যান হয়ে গিয়েছিলাম।পড়ে একে একে তার প্রায় সব বই ই পড়েছি রবার্ট ব্রাউনকে নিয়ে লেখা।
তাই যখন নেটে "Angels & Demons" নামের মুভিটি খুজে পেলাম তখন উত্তেজিত হয়ে উটেছিলাম যে ছবির ভিতর না জানি কি আছে।উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছিল নামকরা অভিনেতা টম হ্যানক্স।

কিন্তু ছবিটি দেখার পর সত্যি বলতে আমি খুবই হতাশ।কারণ বইটির কাহিনীতে প্রচুর কাটাছেড়া করা হয়েছে আমার মতে যা না করলেও চলত।
বইটিতে শুরুতেই রবার্টের কাছে লোক আসে সার্ন থেকে।কারণ সার্নের একজন বিজ্ঞানী খুন হয়েছেন এবং যার বুকে Illuminati ব্রান্ডেড করা হয়েছে।

কিন্তু মুভিটিতে খুন হওয়া বিজ্ঞানীর বুকে কোন ব্রান্ড ছিলনা,সে ভেট্রার বাবা ছিলনা,এবং লাশ ও প্রথম সেই দেখতে পায়।
এবং ড্যান ব্রাউনকে নেওয়ার জন্য লোক পাঠায় ভ্যাটিকান পুলিশ থেকে।এবং সেখানেই ভেট্রা আর রবার্টের প্রথম দেখা হয়।
বইয়ে শেষ পর্যায়ে ক্যামারেলেংগো গির্জার উপরে হাজার হাজার মানুষের সামনে আত্মহুতি দেন।কিন্তু মুভিতে দেখা যায় সে গির্জার ভিতরে আত্মহুতি দিয়ে দেয় এবং সেটা সুইস গার্ডের কয়েকজন সদস্য ছাড়া আর কেউ ই চাক্ষুস করেনা।
অথচ বইয়ের মধ্য এই দুটি ঘটনার গুরুত্ব কোন অংশেই কম ছিলনা।
মুভিটি অসাধারণ হয়েছে।অভিনেতারা চমৎকার অভিনয় করেছেন।মুভিটি প্রথমে দেখলে হয়ত প্রিয় মুভির তালিকায় নাম থাকত এর।কিন্তু বইটি আগে পড়াই এবং বেশ কিছু গুরুত্বপুর্ন জায়গায় বইয়ের সাথে মুভিটির মিল না পাওয়ায় ঠিক খুশি হতে পারছিনা মুভিটি দেখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
