somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কিশোর মাইনু
মোহাম্মদ মইন উদ্দীন। ডাক নাম মাঈনু। কিছু কিছু ফ্রেন্ডের কাছে কিশোর। বাড়ি চট্রগ্রাম। কৌতুহল একটু বেশী, হয়তো বাড়াবাড়ি ধরনের ই বেশী। দূঃসাহসী, কিন্তু সাহসী কিনা এখনো জানতে পারিনি।

পেন্টাগ্রাম ও পেন্টাকলের মধ্যকার পার্থক্য

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুন মাসে আমি পেন্টাগ্রাম নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। সেটাতে কিছু ভুল ধরা পড়েছে। অবশ্য সংশোধন করে দিয়েছি। আমার ধারণা ছিল পেন্টাকল আর পেন্টাগ্রাম এক জিনিস।
কিন্তু রিসেন্টলি জানতে পারলাম ২টো আলাদা আলাদা জিনিস। পেন্টাকল ও পেন্টাগ্রামের মধ্যকার পার্থক্য নিয়েই আজকের এই পোস্টটি।


পেন্টাগ্রাম এবং পেন্টাকল দুটি ই প্রাক খৃস্টীয় প্রতীক যা প্রকৃতিপূজার সাথে সম্পর্কিত পেগানিজম মতবাদের সিম্বল। পেন্টাগ্রাম বা পেন্টাকল হল ৫কোণ বিশিষ্ট তারা। ২টোই পাচকোণা তারা, তাহলে তফাতটা কোথায়?!?!? সেটা তাদের দিক-এ।


পেন্টাগ্রাম হচ্ছে যৌনতা,ভালবাসা ও সুন্দরের দেবী ভেনাসের প্রতীক। এটার এক কোণ উপরের দিকে, দুই কোণ নিচের দিকে,অর্থ্যাৎ আমরা সাধারণত যে তারা আকি। পেন্টাগ্রাম ও ভেনাস নিয়ে বিস্তারিত জানতে চাইলে এ বিষয়ে লেখা আমার আগের পোস্টটিতে চোখ বুলিয়ে নিতে পারেন।


আর পেন্টাকল হচ্ছে ঠিক তার উলটো।
অর্থাৎ এখানে এক কোণ নিচের দিকে ও দুই কোণ উপরের দিকে থাকে। এটা হচ্ছে বাফোমেটের প্রতীক। এবার বাফোমেট জিনিস্টা ও কিছু ক্লিয়ার করা দরকার। বাফোমেট হল ছাগলের মাথাযুক্ত ২হাত-পা বিশিষ্ট দেবতা।


হ্যা,আপনি ভুল পড়েননি। আমি দেবতাই লিখেছি। প্যাগানদের উর্বরতার দেবতা ছিল বাফোমেট। যদিও আমরা এখন বাফোমেটকে শয়তান বা লুসিফার বলেই জানি। হ্যা, এটা ও ভুল না। বর্তমানে বাফোমেট ও পেন্টাকল ২টোই স্যাটানিক। কিন্তু বাফোমেট ও পেন্টাকলের স্যাটানিকরণ হওয়ার পিছনে প্রকৃত স্যাটান্দের থেকে চার্চের ভুমিকা বেশী। কেননা তারাই সর্বপ্রথম পেন্টাকল কে শয়তানের চক্র ও বাফোমেটকে শয়তান হিসেবে দাবি করে।


চার্চ প্যাগানদের নিচিহ্ন করে দেওয়ার প্রচেস্টা হিসেবে তাদের দেবতা সমুহকে শয়তান ও চিহ্ন গুলোকে শয়তানের চিহ্ন বানিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাফোমেটের ক্ষেত্রে তারা এতটাই সফল হয়েছে যে স্বয়ং শয়তান ও মনে হয় নিজেকে বাফোমেটের রুপে দেখতেই বেশী পছন্দ করছে।


মূল ছাগল পেন্টাকল প্রথমে 1897 সালে ফরাসি লেখক 'স্ট্যানিসালাস ডি গুয়ায়া' দ্বারা লা ক্লিফ দে লা ম্যাগি নুর বইটিতে আবির্ভূত হয়েছিল। এই প্রতীকটি পরে বাফোমেটের সমার্থক হয়ে ওঠে এবং সাধারণত স্যাটানিক ছাগল হিসাবে পরিচিত হয়। স্যামেল তালমুডিক প্রাচ্যের ঈশ্বরের একজন গুরুত্বপুর্ণ দূত,যাকে 'ঈশ্বরের বিষ/ঈশ্বরের অন্ধত্ব' বলা হয়ে থাকে। এবং ইহুদি পুরাণে লিলথ হলো মেসোপটেমিয়ান একটি মেয়ে দানব যা বাতাসের সাথে সম্পর্কিত এবং যার সাথে সাথে আসে মৃত্যু, রোগ বালাই ও অসুস্থতা।


খ্রিস্টের জন্মের ৪০০০ বছর আগে লিলথের দেখা মেলে বাতাস ও ঝড়ের দানবী হিসেবে। পেন্টাকলের পাঁচটি পয়েন্টে ইব্রীয় অক্ষর লিবিয়াথন, ইহুদি দর্শনে একটি পৌরাণিক জীব(সামুদ্রিক দানব)-কে বিভক্ত করেছে। পরবর্তীতে স্যাটান বা শয়তানপুজারীরা পেন্টাকলকে শয়তানের সাথে যোগাযোগ করার মাধ্যম অর্থাৎ "দ্যা গেইট" হিসেবে ব্যাবহার করা শুরু করে এবং বাফোমেটকে লুসিফার নাম দিয়ে শয়তান।


স্যান ফ্রান্সিস্কোতে ‘চার্চ অফ স্যাটান’ নামে এক বিশেষ চার্চ দ্বারা ১৯৬৬সালে বাফোমেটকে অভিযোজিত করা হয় এবং আনুষ্ঠানিকভাবে এর নাম Sigil Of Baphomet রাখা হয়। ছাগলে মাথার সিম্বলটা একটা পেন্টাকলের মাঝে একে একটা ডাবল সার্কেল দিয়ে ঘিরে দেয়া হয়। বাইরের সার্কেলের দিকে থাকা পেন্টাকলের প্রত্যেক পয়েন্টে হিব্রুইক ফিগার আঁকা হয় যার পুরোটাকে বলা হয় LEVIATHAN, যেটার কথা আগেও বলেছি। এখানে একটা বিশাল সর্প আকৃতির ডেমন এই স্পেলে যুক্ত থাকে।


রিভার্স পেন্টাগ্রাম বা স্যাটানিক পেন্টাগ্রাম যাকে পেন্টাকল বলা হয়, এর ১কোণ সর্বদা দক্ষিণ দিকে ও বিপরীত পাশের কোণ ২টি উত্তর দিকে মুখ করে থাকে। ম্যাপে দক্ষিণ সর্বদা নিচের দিকেই থাকে। তাই স্যাটানিক পেন্টাকল ও সর্বদা দক্ষিণমুখী। এবং ভেনাসের পেন্টাগ্রামের বাহুসমুহের অনুপাত সর্বদা স্বর্গীয় অনুপাতে বিন্যস্ত থাকতে হবে, কিন্তু পেন্টাকলের ক্ষেত্রে এ ধরণের কোন শর্ত নেই।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২২
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

×