somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কিশোর মাইনু
মোহাম্মদ মইন উদ্দীন। ডাক নাম মাঈনু। কিছু কিছু ফ্রেন্ডের কাছে কিশোর। বাড়ি চট্রগ্রাম। কৌতুহল একটু বেশী, হয়তো বাড়াবাড়ি ধরনের ই বেশী। দূঃসাহসী, কিন্তু সাহসী কিনা এখনো জানতে পারিনি।

কিসে সুখ, কোথায় সুখ ?

০৫ ই জুন, ২০২৪ ভোর ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১/ আন্তর্জাতিক একটি সেমিনারে ৫০ জনের একটা গ্রুপ উপস্থিত ছিল। বক্তা হঠাৎ তার বক্তৃতা থামিয়ে সবাইকে একটা করে বেলুন এবং মার্কার দিয়ে নিজ নিজ বেলুনের উপর নাম লিখতে বললেন। এরপর সবাইকে বললেন, বেলুনগুলো স্টেজের সামনের মেঝেতে এনে রাখতে। ৫০টা বেলুন একসাথে রইলো।
বক্তা সবাইকে বললেন-“৩ মিনিট সময় দিলাম, যে যার নিজের বেলুনটা খুঁজে বের করুন ।” সঙ্গে সঙ্গে হুড়াহুড়ি লেগে গেল ৩ মিনিট সময়ের বধ্যে কেউই তার নিজের বেলুনটা খুঁজে পেলেন না।
এবার বক্তা সবাইকে থামিয়ে দিয়ে বললেন- “আপনারা এবার ইচ্ছেমতো বেলুন হাতে নেন। সেখানে যার নাম লেখা থাকবে তার নাম ডেকে,তাকে দিয়ে দেন ।” অবাক ব্যাপার হল- কয়েক মিনিটের মধ্যে যার যার বেলুন সে সে পেয়ে গেল।
বক্তা এবার বলা শুরু করলেন-“ঠিক এই ব্যাপারটিই আমাদের জীবনে ঘটে যাচ্ছে। আমরা প্রত্যেকেই চারপাশে নিজের সুখ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ঠিক কোথায় সুখ,তা কেউই জানিনা! আমাদের সুখ আসলে নিহিত আছে অন্যের সুখের মধ্যে। অন্যদেরকে তাদের সুখ দিয়ে দিন, আপনি আপনার নিজের সুখ ঠিক খুঁজে পেয়ে যাবেন ।”


২/ একটি তামিল মুভি দেখেছিলাম, নাম ছিল Bheesma. মুভির একটি সিন আছে এরকম, যেখানে ভীষ্ম প্রসাদ (নিথিন) অফিসে প্রতিটি কর্মচারীকে একটি বেলুন এবং একটি পিন দেন এবং ঘোষণা করেন যে এক মিনিটের কাউন্টডাউনের পরে যার বেলুন অক্ষত থাকবে তার বেতন বৃদ্ধি পাবে। কাউন্টডাউন শুরু হল। এবং কর্মচারীরা সবাই নিজের বেলুন রক্ষার পাশাপাশি বাকীদের বেলুন কে ফোটানর কাজে লেগে পড়ল। কাউন্টডাউন শেষ হতে হতে সবার বেলুন ই টাস টাস। এবার ভিস্মা বলল, "আমি বলেছি যার বেলুন অক্ষত থাকবে তার ই বেতন বাড়বে, যদি সবার বেলুন ই অক্ষত থাকত, তাহলে সবার ই বেতন বাড়ত। শুরুতেই একজন আরেকজনের সাথে প্রতিযোগীতার চিন্তা না করে যদি সহযোগীতার চিন্তা করতেন তাহলে সবার ই বেতন বাড়ত। কিন্তু এখন কারো ই বাড়বে না।"

এগুলো আসলে একধরণের সাইকোলজিক্যাল মাইন্ড ইফেক্ট। কিন্তু এই ধরণের মনোভাবগুলো আমাদের ছোটবেলা থেকেই তৈরী হয় পরিবার-পরিবেশের কারণে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে এইধরনের চিন্তাধারা পরিবর্তন হওয়া প্রয়োজনীয় নয়???
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৪ ভোর ৫:৪৬
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×