somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইডেন অধ্যক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ সদরুলের

২৫ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী তাকে মামলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন সদরুল আমিন।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সদরুল বলেন, "ইডেন কলেজে ছাত্রী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করায় এ হুমকি দেন কলেজটির অধ্যক্ষ।"

মাহফুজা মানববন্ধন নিয়ে সদরুলকে ফোন করার কথা স্বীকার করলেও হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রী নিপীড়নের ভিত্তিহীন অভিযোগে মানববন্ধন করার ঘটনায় আমি তাকে নিন্দা জানিয়েছি মাত্র।"

ইডেন ও বদরুন্নেসা কলেজে ছাত্রী নিপীড়নসহ দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নির্যাতন ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সাদা দল গত বৃহস্পতিবার দুপুরে অপারাজেয় বাংলার সামনে মানববন্ধন করে।

রোববার সদরুল অভিযোগ করেন, শনিবার দুপুর দুইটার দিকে বাসার ল্যান্ডফোনে ফোন করে মাহফুজা তাকে অশালীন ভাষায় গালাগাল করেন। হিযবুত তাহরীরের দালাল আখ্যা দিয়ে তার বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন তিনি।

এ সময় মাহফুজা চৌধুরী তার স্বামীর পরিচয় দিয়ে তাকে ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দেন বলেও দাবি করেন সদরুল।

এ প্রসঙ্গে মাহফুজা বলেন, "আমি সরকারি চাকরিজীবী। চাকরিবিধির কারণেই এ সব বলা আমার পক্ষে সম্ভব নয়।"

সদরুল বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক। মাহফুজার স্বামী ইসমত কাদের গামা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×