টেন্ডাবাজি নিয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন ও জহুরুল হক হলের ছাত্রলীগ কর্মীরা অস্ত্র মহড়া দিয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে হয়েছে ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ঢাবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাস্টার দা সূর্যসেন হল ও সার্জেট জহুরুল হকের শতাধিক নেতাকর্মী রামদা, চাপাতি, হাকিস্টিক, রডসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে হল থেকে বের হয়। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা মুখোমুখি অবস্থান নেয়। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগের একাধিক নেতা জানিয়েছেন, মাস্টার দা সূর্যসেন হলের সাধারণ সম্পাদক জিয়াউল হক তুহিন ও জহুরুল হক হলের সভাপতি সুমনের মধ্যে শাহবাগের আশপাশ এলাকার একটি টেন্ডারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিজন্য এ ঘটনা ঘটেছে তা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়।
টেন্ডার নিয়ে ঢাবিতে ছাত্রলীগের অস্ত্র মহড়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।