somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহর কসম! জামাত শিবির সফল হয়েছে

০৯ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষেরা কি মনে করেছে যে, আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে এবং কোন পরীক্ষা করা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি। ঈমানের দাবীতে কারা সত্যবাদী আর কারা মিথ্যেবাদী আল্লাহ অবশ্যই তা জেনে নেবেন। (আনকাবুত-২,৩)

কোন বিপদ কখনো আসে না আল্লাহর অনুমতি ছাড়া, যে আল্লাহর প্রতি ঈমান আনে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ব বিষয়ে সম্যক অবগত। (তাগাবুন-১১)

ভালো ছাত্র কি কখনো পরীক্ষা পিছানোর দাবী তোলো? মোটেই না বরং ভালো ছাত্ররা প্রতিক্ষায় থাকে অমন মাহেন্দ্রক্ষণের, নিজের যোগ্যতাকে মেলে ধরার, নিজের মেধাকে শ্রেষ্ঠ বলে প্রমাণের অমন সুযোগের হাতছাড়া করে না কিছুতেই। পরীক্ষা দেখে ভয়ে কাঁপে নপুংশকের দল, নকলবাজের দল, কুলাঙ্গার ছাত্রের দল। জামাত-শিবিরের সামনে আজ এসেছে সেই দিন, এখনই সময় ঈমানের পরীক্ষায় সফল হওয়ার, এখনই সময় ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠত্ব প্রমাণের।

মায়ের কাছে কে সবচেয়ে আপন? কার দুঃখে হৃদয় কাঁচের মতো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ঝরে যায়? কার মুখের দিকে চেয়ে চেয়ে পৃথিবীর সব দুঃখ কষ্ট, মৃত্যু যন্ত্রণা ভুলে থাকা যায়? অথচ সেই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে কি পাশবিক কষ্ট সইতে হয় দিনের পর দিন মাসের পর মাস মাকে। দশ মাস দশদিন শেষে যে মৃত্যু যন্ত্রনায় ছটফটিয়ে সন্তানকে বুকে টেনে নেন মা, প্রসব বেদনার ভয়ে মা হওয়ার স্বপ্ন কি বিসর্জন দেয় কোন মা? পৃথিবীর কোন মা কি চান বঞ্চিত হতে মাতৃত্বের স্বাদ থেকে? বরং সন্তান প্রসবে প্রাণ দিয়ে ভালোবাসার গান গেয়ে যান তারা। সে মায়ের কসম, ঈমানের দৃপ্ত শপথে এগিয়ে চলো পরীক্ষার দিকে, সাফল্য তোমাদেরই।

যে ইসলামী আন্দোলনকে ভালোবেসে ঢাকা বিশ্বিবদ্যালয়ে শহীদ হলেন আবদুল মালেক, যে পথে নেতৃত্ব দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সাব্বির, হামিদ, আউয়ুব, জব্বার, শহীদ হয়েছেন শরীফুজ্জামান নোমানী, হাফিজুল ইসলাম শাহীনের মতো সূর্যসেনার* দল, সে পথে চলতে তবে কিসের ভয়? জেল-জুলুম হুলিয়া হৃদয় কাঁপিয়ে দিতে পারে চোর-ছ্যাচোর আর সন্ত্রাসী জানোয়ারদের, ইসলামী আন্দোলনের কর্মীকে দমাতে পারে এমন নির্যাতনের কৌশল রেখে যেতে পারে নি হিটলার, চেঙ্গিস, ফেরাওন নমরুদের মতো পিশাচের দল। চেয়ে দেখ শহীদ হাফিজুল ইসলাম শাহীনের গর্বিত বাবার দিকে, ঈমানে ঈমানে ফুলে উঠেছে তার বুক। তাহলে কিসের ভয় আল্লাহর সৈনিকের, কিসের ভয় তবে জান্নাতের উত্তরাধিকারীদের। তোমাদের অপরাধ তো এ ছাড়া আর কিছু নয় যে, “তোমরা বল, আল্লাহ আমার প্রভূ, রাসূল (সাঃ) আমাদের নেতা, কুরআন আমাদের সংবিধান”।

আল্লাহর কসম! জামাত শিবির সফল হয়ে গেছে। সফলই যদি না হবে তবে কেন এত যুলুম, শোষণ, নির্যাতন। নির্যাতন ছাড়া জান্নাতের সুবাতাস পেয়েছে কবে কোন কালে, কতজন সৌভাগ্যবান? ভয় কি তবে তোমার, দৃঢ় শপথে এগিয়ে চল, মাথা উঁচু করে ঢুকে পড়ো জেলখানা নামের পরীক্ষার হলে, বুক ফুলিয়ে বরণ করে নাও সকল নির্যাতন। তোমরাই প্রথম নও, তোমাদের আগে আগে চলেছেন লাখো শহীদী মিছিল। জেনে রাখ, তোমাদের বরণ করার অপেক্ষায় পৃথিবীর সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মানবেরা, যাদের হৃদয় কানায় কানায় পূর্ণ ভালোবাসায়।

*(সূর্যসেনা বলতে সূর্যের মতো তেজষ্মী বোঝানো হয়েছে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×