somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রথম চাকুরী জীবনের অভিজ্ঞতাঃ

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রথম চাকুরী জীবনের অভিজ্ঞতাঃ সময়কাল ২০০৫:
প্রতিষ্ঠানের ধরনঃ Capacity Building Organization (CBO farm) (নামটা প্রকাশ করা গেলো না।)
প্রতিষ্ঠানের কাজঃ দুস্থ মহিলা এনটারপেনারদের বিভিন্ন ট্রেনিং এর বাবস্থা করা। UNDP ২৭ কোটি টাকার অর্থায়নে জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে।

আমার কাজের ধরনঃ বিভিন্ন জেলায় ৫/৭ দিনের বিভিন্ন বিষয়ের ট্রেনিঙের সব জোগাড়জন্তি এক কথায় পুরা প্রোগ্রামটা শুরু থেকে শেষ করা।

আমার মজুরিঃ দৈনিক ৫০০ টাকা, থাকা( সার্কিট হাউজ কিম্বা সরকারি কোন রেস্ট হাউজ) খাওয়া দাওয়া, হাবিজাবি সব খরচা ফ্রি।

শর্তঃ সব খরচের বিল দুইটা আনতে হবে, একটা অরিজিনাল অন্যটি ফাঁকা। অন্যটি খালি। ভিডিও এমন ভাবে করতে হবে যাতে মনে হয় অনেক কিছু আয়োজন করা হয়েছে।

আসল বাস্তবতাঃ
আমার জন্যঃ বিশাল ব্যাপার, ফাও ফাও অনেক গুলো জেলা একা একা ঘুরা, আর দৈনিক মজুরিতো ফাও... :)
আসলে কারা ট্রেনিং নিত? ঃ এদের কেউ আদৌ দুস্থ নারী ছিল না, বরং সমাজের বা ওই জেলার সম্মানিত লোকের বউ বা মেয়ে কিম্বা শালি, প্রসঙ্গত এদেরও আর্থিক ভাতা এবং খাওয়া দাওয়া দেয়া হত।

চাকুরী থেকে বিদায়ঃ
এই চাকুরীর থেকে যখন বিদায় নিলাম তখন শরীরে জন্ডিস এবং ৭ টা জেলা ঘুরা শেষ।

আসলে কিসের চাকুরী করতাম? আসলে এরা কি কাজ করত?

UNDP ২৭ কোটি টাকা দিয়ে ছিল উপরোক্ত প্রজেক্টের জন্য, প্রথমে মহিলা সংস্থা কোন কাজ করে নাই তখন দাতা গোষ্ঠী টাকা ফেরত চাইল। তখন মহিলা সংস্থা ১ বছরের মধ্যে পুরো টাকার কাজ টা শেষ করার প্রতিশ্রুতি দিয়ে টাকাটা ধরে রাখল।

টাকাটা খরচ কি ভাবে হত? ( ধরুন ৫ দিনের গরু লালন পালন বিষয়ের ট্রেনিং প্রোগ্রাম, বাজেট- ১,৫০,০০০।
মহিলা সংস্থার তারা( বুঝতেই পারছেন)- ৫০০০০
CBO Farm: ৫০০০০
আর যিনি প্রোগ্রামটি শেষ করতেন(ধরুন আমি) তার হাতে ধরিয়ে দেয়া হত ৫০০০০(এবং বলা হত, কম খরচ করার জন্য, বাকীটা ফিরে এসে যেন অফিসে ফেরত দেই)

( এতো মজার চাকুরী আমার আর করা সৌভাগ্য(!) হয় নাই)

আজ কেন এই গল্প বলছি? আমি জানি আমার সাম্প্রতিক সময়ের পোস্ট গুলোতে অনেকেই খুব বিরক্ত হন, অনেকই ভাবতে পারেন আমি হয়তো তাদের মিন করে বলছি, না আমি যা বলছি অবশ্যই তা আমার দায়বদ্ধতা থেকে। কিসের? একটা গল্প দিয়ে আমি এই আবর্জনাময় পোস্টটা শেষ করব।


( আমি গরু পালন বিষয়ে একটি ট্রেনিং প্রোগ্রাম নিয়ে গিয়েছি ব্রাম্নবারিয়া, ওখানে আশেপাশের অনেক এলাকা থেকে মেয়ে ও মহিলা এসেছিল, এদের মধ্যে যত দূর মনে পরে ৩/৪ জন ছিল বেশ অসছল পরিবারের, মহিলা সংস্থার এক কর্মকর্তার উদ্যোগে এরা সুযোগ পেয়েছিল। যাই হোক ৭ দিনের প্রোগ্রাম এ এদের সাথে বেশ ভালো সম্পর্ক হোল। )

ঢাকায় ফিরে কয়েক মাস পরে- এদের একজনের হতাত করে ফোন পেলাম, খুব কাকুতি মিনতি কণ্ঠে বলল, ভাইয়া আপনি আমাকে রক্ষা করুন, কি হয়েছে জানতে চাইলে বলল- ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে, ও বলল আপনি এতো বড় সংস্থায় চাকুরী করেন, আপনি বললে আমার বাবা হয়তো রাজি হবেন( প্রসঙ্গত অফিস থেকে বলে দেয়া হত, বাইরে গিয়ে যেন আমরা সবাই বলি আমার UNDP ইর লোক, তাতে কাজ করতে সুবিধা হবে)। মেয়েটি সত্যিকারই গরু পালত, ওর দুটি গরু ছিল- এবং তখন ক্লাস ৯ এ পড়ত এবং ওর পড়ার খরচ আসতো এখান থেকেই। এবং ওর বিয়ের জন্য ওই গরু দুটি বিক্রির বাবস্থা করা হয়েছিল।( এই গল্প আর শেষ করতে ইচ্ছা করছে না।)

সেদিন রাতে খুব কষ্ট লেগে ছিল- হায়রে আমাদের Development sector. শুধুই ধান্দা।

ওই দিন থেকেই আমার এই সেক্টর এর উপর রাগ, আমি নিজ চোখে দেখেছি সাহায্যের টাকার কি করুন অপচয়।

একান্ত কথাঃ ওই দিন থেকে ধান্দামির কোন কিছু দেখলে আমার খুব কষ্ট হয়, আমার সাথে যারা চলেছেন কিম্বা ছেঁড়ে চলে গেসেন, বুকে হাত দিয়ে বলতে পারি আমাকে কেউ বলতে পারবে না আমি কোন দিন কোন ধান্দামিতে উৎসাহ দিছি কিম্বা সাথে ছিলাম। বরং আমি খুব নীরবে সরে গেছি যেখানে আমার সাথে মতের মিল হয় নাই।

ইদানিং সময়ের তারুণের জয়গান আমাকে খুব অনুপ্রানিত করে, তাদের অনেক চেষ্টা আমাকে সত্যি অনেক খুশি করে, কিন্তু ইদানিং যখন দেখি ফেচবুকে ইভেন্ট দিয়ে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড করতে যেখানে অর্থ যোগ আছে, তখন সত্যি ভয় লাগে
কারন অর্থই সব অনর্থের মূল। কিছু অসাধু মানুষ এদের বোকা বানিয়ে স্বার্থ হাসিল করে যাচ্ছে।

অনুপ্রেরনার একটি বানিঃ তুমি একজন মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারবে, কিন্তু সবাইকে সব সময়ের জন্য নয়।

সময় থাকতে সাধু সাবধান।
( আমি যা বলি সব সময় খুব গভীর থেকে দেখার ও বোঝার চেষ্টা করি, বেশীর ভাগ সময়ে নিজের অভিজ্ঞতা থেকে ধার নেই।)
প্রসঙ্গত আমার ৭ মাস পত্রিকাতেও কাজ করার সৌভাগ্য হয়েছিল।

ধন্যবাদ সুশীল।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×