একজন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছে বেশ কিছুদিন হলো। কিন্তু সে চাকরি পাচ্ছে না। অথবা এমবিএ-ও করছে না। সে নিজেকে নিয়ে মোটামুটি টেনশনে আছে। কি করবে বুঝতে পারছে না।
অন্যদিকে তারই এক বন্ধু আছে, সে পাশ করার সাথে সাথেই একটা ভালো জবে জয়েন করেছে। সে খুব সুখে শান্তিতে আছে। যা দেখে তা দেখেই তার ডিগবাজী খেতে ইচ্ছা করে। তার যে বন্ধুরা তার মতোই ভালো আছে তাদের সাথে সে মাঝেমাঝে সুখ দু:খের আলাপ করে।
আরেকদিকে তার যে বন্ধুটা জব পাচ্ছে না, তাকে দেখলে তার গর্দভ মনে হয়। তার ব্যাপারে আরো মনেহয় ঐ গর্দভটার কিছুই হবে না। এজন্য মাঝেমাঝেই সে জব না পাওয়া বন্ধুটাকে খোঁচায়। এই খোঁচাখুঁচিতে বন্ধুটা কষ্ট পায়। এতে তার মনটা এক ধরনের স্বর্গীয় ভালো লাগায় ভরে ওঠে। তখন তার তাক ধিনাধিন তাক ধিনাধিন করে নাচতে ইচ্ছা করে।
এমন না যে ঐ বন্ধুটার বেকার বসে থাকায় তার অনেক ক্ষতি হচ্ছে। এমনও না যে ঐ বন্ধুটাকে খুঁচিয়ে তার ভীষণ লাভ-ও হচ্ছে। কিন্তু সে তার বন্ধুটা খুঁচিয়ে কষ্ট দিয়ে এক ধরনের আনন্দ হচ্ছে।
আপনারা কি কেউ বলতে পারবেন... এই সুখী বন্ধুটার সমস্যা কি? সে কেন এমন করে? কি সমস্যা তার? এটা কি তার একটা মানসিক অসুখ? মানসিক অসুখ হলে সেটার নাম কি?
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


