আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো, মাঝেমাঝে আমার ফোন রিসিভ করতে ইচ্ছা করেনা। ফোন কেন, এমনিতেও কারো সাথে কথা বলতে ইচ্ছা করেনা। আমার ফোন অধিকাংশ সময় সাইলেন্ট করা থাকে। সাইলেন্ট করার কারণ ক্লাসে গেলে ফোন বেজে উঠলে খুব বাজে অবস্থা হয় এজন্য ফোনটা সাইলেন্ট করেই রাখি। এজন্য মাঝেমাঝে আমি ফোনের রিংই শুনিনা। একারণে আমার একটা বদনাম আছে।
কয়েকদিন আগে বুয়ারা আমার ফোন নাম্বার চাইলো। আমার দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। কিন্তু তাও দিলাম। কারণ তারা না আসলে আমাকে অনেক কাজই করতে হবে। বুয়াদের ইচ্ছা তারা সকাল সকাল কাজ করে যাবে। কিন্তু সকালে আমরা কেউই থাকি না। আমি ক্লাস না থাকলে থাকি মাঝেমাঝে। আমি যেদিন থাকি সেদিন আমি বলেই দেই বাসায় থাকবো। কিন্তু তাও বুয়ারা এখন সময়ে অসময়ে আমাকে ফোন দেয়। আর এদিকে আমার ফোন তো সাইলেন্ট থাকে। দশ বারো বার ফোন দেওয়ার পর আমার স্মরণ হয় ফোনটা চেক করতে হবে। তারপর দেখি ফোন এসেছিল!!
তারা ফোন করেই নানা প্যাঁচাল পারে। চিল্লানি দিয়ে বকবক করতেই থাকে। তাদের ভাষা আমি ভালো করে বুঝতে পারিনা। শুধু বলি, বাসায় আছি... আসেন
আগামীকাল একটা পরীক্ষা আছে। পরীক্ষার সময় ফোনে টাকা থাকাটা খুবই জরুরি। আমার এই সময়টাতেই শুধু কথা বলতে ভালো লাগে। আর কথা না বললে চরম অশান্তি লাগে। অথচ আমার ফোনে এক টাকাও নাই। তবে আমার কাছে ইন্টারনেট আছে। তাই বোনকে ফেইসবুকে বললাম বাসায় ফোন দিয়ে আমার ফোনে টাকা দিতে
জানি, আমার বোন আমার কথা শুনবে না। সে অধিকাংশ সময়ই আমার সাথে নির্মম আচরণ করে। কাজিনকেও খুঁজলাম। কাজিনকে বললে সে মামীকে বলে একটা ব্যবস্থা করে দিতো। কিন্তু সেও আজকাল থাকে না। আমার খুবই খারাপ লাগছে এখন
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



