somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপি-৪৬

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আজকাল কোনো কাজেই তাল পাই না। যেমন গতকাল ইউনিতে গিয়ে মনে হলো পরীক্ষার রেজিস্ট্রেশনের কাজটা আজকের ভেতরেই করে ফেলতে হবে। এই কাজটা যথেষ্ট বিরক্তিকর। হল, ডিপার্টমেন্ট, ব্যাংক, পরীক্ষা অফিস এই সেই করে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। এদিকে আমার কাছে টাকাও নাই। আমার এক ফ্রেন্ড বললো সেও করে ফেলতে চায় কিন্তু তার কাছেও টাকা নাই।
আমি বললাম, চলো সাভার অথবা নবীনগরে গিয়ে কোনো বুথ থেকে টাকা তুলে কাজটা করে ফেলি। ও বললো, সাভারে যাবা না নবীনগরে যাবা? আমি বললাম, নবীনগরেই চলো!! সাভারটা কেমন ঘিজিমিজি লাগে। আর নবীনগরে যাওয়াই ইজি হবে।

নবীনগর থেকে আমি জীবনেও টাকা তুলিনি। এমনকি নবীনগরে আমার জীবনে তেমন যাওয়াই পড়েনি। এর ফলে নবীনগরে গিয়ে হাবার মতো দুইজন কিছুক্ষণ এদিক সেদিক করে বুথ খুঁজলাম। মানুষকে জিজ্ঞেস করেও খুঁজে না পেয়ে দুইজন শেষ পর্যন্ত ডিসিশন নিলাম সাভারেই যাবো। এরপর আবার সাভারে এসে মিউচুয়াল ট্রাস্টের একটা বুথে ঢুকলাম। পিন নাম্বার দেওয়ার পর এ্যামাউন্ট চাইলো। আমি ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, কত দিবো? ও হিসাব করে বললো আমাদের দুইজনের বড়জোর ১৫০০/- টাকা লাগতে পারে!! আমি বললাম, ঠিক আছে! ২০০০/- টাকাই তুলি।
আমি ২০০০/- টাকাই দিতে বললাম। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এই সেই করে টাকা বের হলো! তবে ২০০০/- না ২০,০০০/-!!! :|

আমরা দুইজন কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থাকলাম তারপর কিছুক্ষণ পাগলা মেশিনটাকে নিয়ে হাসাহাসি করে বের হয়ে আসলাম। এরপর ইউনি গিয়ে হলে এসে ফর্ম নিলাম। ভাবলাম ওটা রুমে বসে ফিল আপ করে ব্যাংকে যাবো। কিন্তু হঠাৎ মনে পড়লো আমি আমার রুমের চাবিই তো আনিনি! আর রুমমেট-ও এখন থাকে না হলে। তারপর দুইজন খাওয়া দাওয়া করে ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে বললো, আজ ব্যাংক বন্ধ!! খুবই হতাশ হলাম। আর তখনই মনে পড়লো, আরেহ্ আজ তো ব্যাংক হলিডে! এটা তো আমি জানতাম! এটা জেনেও কেন আজ আমি এতো দৌড়ালাম!! আমি তো দৌড়ালামই তার উপর আরেকজনকেও নিয়ে দৌড়ালাম!! কেন কেন কেন এমন করলাম!!!! X(


গতকাল বাসায় পৌঁছাতে পৌঁছাতে সাড়ে ছয়টা বেজে গেল। তখন দেখি প্রচন্ড পরিমাণে ঘাড়ে ব্যাথা। এরই মাঝে ভুলে হাতে কয়েকবার চিপ খেলাম। আর রক্ত পড়তে লাগলো। ফেইসবুকে ঢুকে দেখলাম আজকে ১১.৩০ থেকে ক্লাস। রাতে বসে বসে টেলিভিশনই দেখলাম শুধু। তারপর আল্লাদী মার্কা একটা গান শুনে ঘুমাতে গেলাম। ফোনে ৬টার সময় এ্যালার্ম ক্লক সেট করলাম ঐ আল্লাদী মার্কা গানটা দিয়ে। এমনি সময় সাধারণত আমার রেকর্ড করা আমার কণ্ঠে বিড়ালের ম্যাঁও ম্যাঁও শুনে ঘুম ভাংগে। কিন্তু আজকাল আমার করা বিড়ালের ম্যাঁও ম্যাঁও বড়ই বিরক্ত লাগে তাই আল্লাদী মার্কা গানটা সেট করেছিলাম।

আমার সকালবেলার ঘুমটা খুবই প্রিয়। এই ঘুমটার প্রতি ভালোবাসার জন্য আমার হলে চলে যেতে মন চায় শুধু :(
ভোর ছয়টার সময় আল্লাদী এ্যালার্ম বাজলে ঘুম ভাংলো। তবে ঐ আল্লাদী এ্যালার্ম শুনে আমার আবার আরাম লাগা শুরু হলো। আমি ভাবলাম একটু মোচড়া মুচড়ি করে উঠে পড়বো। কিন্তু মোচড়া মুচড়ি করতে গিয়ে আরাম লাগা বেড়ে যাওয়ায় আমি আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখে সাড়ে আটটা বেজে গেছে। হিসাব করে দেখলাম কোনোভাবেই আমি সাড়ে ১১টার ক্লাস ধরতে পারবো না। তার থেকে বরং বাসাতেই থাকি। নীল ক্ষেতে ঘুরে আসবো... বই কিনবো।
ঘুম থেকে উঠে রেডি হয়ে নীল ক্ষেতে গেলাম! ওখানে পৌঁছানোর পর দেখি সব দোকান বন্ধ। তখন মনে হলো, আজ কি মঙ্গলবার নাকি? :(( কেন কেন কেন আজ আমি সোমবার মনে করেছি!!!!!!!!!!!!!!:((X(
সব মিলিয়ে আজ আমার প্রচন্ড হতাশ লাগছে :|

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
১৫টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×