সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৬
আমার সহপাঠী সুতপা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মেয়েটি অনেক শান্ত প্রকৃতির ছিল। চুপচাপ, ধীর ষ্থির এবং শান্ত । ছিল মেধাবী ছাত্রী। সুতপা এখন আমাদের সবার কাছে শুধুই স্মৃতি। রবিবার ২০ তারিখ সকালে আমি শুনি সুতপা আত্মহত্যা করেছে। বিশ্বাস করতে পারে নি কারণ ওর মতো ব্যক্তিত্ব সম্পন্ন মেয়ে আত্মহত্যা করতে পারে না। ফোন দিলাম বন্ধুদের। জানতে পারলাম লাশ ঢাকা মেডিকেলে আছে ময়না তদন্ত করা হবে। সুতপার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে । আর সুতপার স্বামীর পরিবার বলছে সে আত্মহত্যা করেছে কিন্তু সুতপার মতো মেয়ে তা করতে পারে না। রবিবার রাতে সুতপাকে চুয়াডাঙ্গার জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হয়। ঈদ শেষ হলো। আমরা আমাদের এক বান্ধবী ছাড়া ঈদ করলাম। যখনই মনে হচ্ছিল সুতপা মারা গেছে তখনই মনটা ব্যথায় কুকড়ে যাচ্ছিল। আমাদের মাস্র্টাস পরীক্ষা শুরু হয় ১০ সেপ্টেম্বর থেকে। রোজার মধ্যে আরেকটি পরীক্ষা ছিল ১৪ তারিখে কিন্তু হরতালের কারনে তা হয় নি। ১৫ তারিখে আমি বিভাগের সেমিনারে গিয়েছিলাম দরকারী কাজে আর তখন শেষবারের মতো দেখা হয় সুতপার সাথে। পড়াশুনা নিয়ে,ঈদের কেনাকাটা নিয়ে কথা হয়েছিলো । সুতপা এবং আমার ফটোগ্রাফি কোর্স ছিল। ফটোপার্টির ছবিগুলো কিংবা পিকনিকের ছবিগুলো এখন শুধুই স্মৃতি। আমরা সবাই আমাদের সহপাঠীর মৃত্যুর বিচার চাই। আমরা যদি তার মৃত্যুর সঠিক কারন উদঘাটন করতে না পারি তাহলে সুতপাও আমাদের ক্ষমা করবে না।
১৮টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
আজ সশস্ত্র বাহিনী দিবস।

আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।
আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।