somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি জানেন আখেরি যুগের এক শ্রেনীর আলেমদেরকে কেন আল্লাহর রসুল (সাঃ) আকাশের নিচে নিকৃষ্টতম জীব বলেছেন?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয় পাঠক, এর মুল কারণ হচ্ছে, যে জীবনব্যবস্থাকে আল্লাহ পাঠিয়েছেন সমগ্র মানবজাতির জীবনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, সেই জীবনব্যবস্থাকেই ছেলের হাতের মোয়া বানিয়ে এক শ্রেনীর ধর্ম ব্যবসায়ী মোল্লারা নানান কায়দায় ধর্মের দোহাই দিয়ে মসজিদের মিম্বারে দাড়িয়ে অথবা কোন ওয়াজ-মাহফিলের স্টেজে ঘটা করে মনগড়া বানোয়াট ভিত্তিহীন কথা বলে সাধারণ মুসলিম জনতাকে শুভংকরের ফাকি দিয়ে, ঈমানের ধোকা দিয়ে ভিন্ন সম্প্রদায়ের বিরোদ্ধে হিংসাত্মক করে তোলে। এতে সাধারণ মুসলিম জনতা সমভিব্যাহারে জিহাদির জ্বালাময়ী চেহারা ধারন করে উচ্চকন্ঠে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমীন আর সোহবানআল্লাহ বলে ঝড় তুলে ফেলে। কিন্তু এদের মধ্য কেউ-ই একবারের জন্যেও মোল্লাদের কথার সত্য মিথ্যা যাচাই করে দেখলোনা। আর এভাবেই এদেশে হাজার হাজার ভুলে ভরা ফেৎনার স্থান পায় বলেই মুসলিম-মুসলিমে ঘটে রক্তপাত আর দলাদলি।


সেই মোল্লাদের নেতৃত্বে তারা ভাংচুর করে দেশের জাতীয় সম্পদ, রাষ্ট্রের বিরোদ্ধে তারা বিপরীত অবস্থান তৈরী করে দেশের যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিয়ে লাখো মানুষকে অসহায়ের কারা-জালে বন্দি করে রাখে। যার ফলে রাস্তায়-ই মারা যায় কত মা, কত সন্তান, কত বাবা কেবল সময় মত হসপিটালে পৌছতে না পারার কারনে। তারা দলে-মতে বিভক্ত হয়ে অন্যের মসজিদ থেকে লা-ই-লাহা ইল্লাল্লাহ লিখা তুলে ফেলতেও দিধাবোধ করে না। তারা মসজিদে নামযরত মুসুল্লিদের উপর মরনাত্নক বম্বিং করে। তারা জ্বালিয়ে পুরিয়ে ছাই করে দেয় সরকারের ব্যবস্থাপনার অধীনে থাকা সাধারণ নিরিহ মানুষের সম্পত্তির গোটা নথীপত্র।


সুতরাং, ঈমানের ধোকা দানকারী ধর্মব্যবসায়ী এবং নায়েবে রসুল দাবিদার মোল্লাদের আচরণ ও কর্মের সঙ্গে উম্মতে মোহাম্মদীর দূরতম কোনো সম্পর্ক নেই। ভাই, এরা হলো যাত্রাদলের কাঠের বন্দুক। দেখতে আসল বন্দুকের মতোই কিন্তু গুলি ছোড়া যায় না। যাত্রাদলের রাজা-রানীরাও রাজকীয় পোশাক পরে ভাবসাব দেখায়, তর্জন গর্জন, লড়াই করে ঠিকই কিন্তু তাদের নজর থাকে দর্শকের পকেটে, তেমনি আজকের নায়েবে রসুলরাও আরবী লেবাস-সুরত ধারণ করে সম্মান কুড়ায় কিন্তু তাদের নজর ঐ মুসল্লীদের পকেটে। তাদের এই ধ্বংসাত্মক কাজের কারণে পুরো মানবজাতি অন্যায় অশান্তিতে নিমজ্জিত হয়ে আছে। সমাধানের পথ যে সত্য জীবনব্যবস্থা তাকে ভাঙ্গিয়ে সম্মান আর অর্থ উপার্জন যারা করছেন তারা যে আসমানের নিচে সবচেয়ে নীচ, নিকৃষ্ট প্রজাতি তাতে কোনোই সন্দেহ নেই।

____________চৌধুরী আসিফ।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাতিম গাছের ছায়ায়

লিখেছেন আবু সিদ, ০২ রা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০৩


সূর্যটা আজ যেন আগুনে আগুন। মাথার ওপর তামাটে আকাশ। নিচে তপ্ত পিচঢালা পথ। এই কাঠফাটা দুপুরে একদল কিশোর লক্ষ্যহীন হেটে চলেছে । রনি, রাহাত, ওলি আর আশফাক। তাদের পদক্ষেপে... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

×