somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটকাকার বিয়ে

০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইসময় ছোটকাকার বিয়ের জন্য মেয়ে দেখা শুরু হল। নানান জায়গায় ঠাকুমা পিসিমা দিদি আর আমি মেয়ে দেখতে যেতাম। কোন মেয়েই পছন্দ হচ্ছিল না। একবার টালিগঞ্জে আমরা একই দিনে দুটো মেয়ে দেখতে গেলাম। প্রথম যে মেয়েটাকে আমরা দেখতে গেলাম তাকে আমাদের কারোরই পছন্দ হল না। মেয়েটা যেমনি মোটা তেমনি কালো।

সেইদিনই আর একটা মেয়ে দেখতে গেলাম ওই টালিগঞ্জেই। আমরা যখন গেলাম, মেয়ে তখন বাড়িতে ছিলনা। মাসতুতো ভাইকে কোলে নিয়ে বেড়াতে গিয়েছিল, কিছুক্ষণের মধ্যেই মেয়ে ফিরে এল। মেয়ের গায়ের রং ভীষণ ফরসা। এত ফরসা যে মাথার চুলগুলো লালচে। মাথায় মস্ত বড় একটা বড় খোঁপা বাঁধা। পরণে একটা চেককাটা শান্তিপুরে শাড়ী। আমাদের সবার মেয়ে দেখে খুব পছন্দ হল। ঠাকুমা চুলটা খুলে দেখতে চাইলেন। ঠাকুমার এই স্বভাব আমার একদম পছন্দ হতনা । ঠাকুমার ওপর আমার খুব রাগ হচ্ছিল। মেয়ের হাঁটু পর্যন্ত লম্বা চুল। ভালই দেখতে লম্বা দোহারা চেহারা। দেখে পছন্দতো হয়েই ছিল তারপর গান শুনে খবার দাবার খেয়ে আমরা মোহিত হয়ে চলে এলাম। মেয়ে দেখে ঠাকুমার খুব পছন্দ হল।

মেয়ের মা বাবা কেউ বেঁচে নেই । একটা মাত্র দাদা। মেয়ে কখনও মেসোর কাছে টালিগঞ্জে, কখনও ঈশ্বরদীতে মামার কাছে থাকত ওঁরাই ছিলেন অভিভাবক। মেয়ের মেসোর সাথে আমার বাবার আলাপ ছিল । তিনিই বাবাকে দেখে বিয়ের প্রস্তাব তোলেন। ওঁরা আর ছেলে দেখতেও চাইলেন না। বাবার পরিচয়ই ওঁদের কাছে যথেষ্ট ছিল।

এইবার আমাদের বাড়িতে সাজ সাজ রব পড়ে গেল। আমাদের সকলেরই নতুন নতুন করে পোষাক তৈরী হল। বাবা কৃষ্ণচূড়া আমলেট দিয়ে আর্শীবাদ করে এলেন। ছোটকাকার ব্যবসায় তখন রমরমা অবস্হা । ছোটকাকা সুন্দর সু্ন্দর ডিজাইনের নানা ধরনের গহনা তৈরী করে বাড়ীর সব বড়দের হাত দিয়ে একটা করে উপহার দেওয়ালেন। তখন জ্যৈষ্ঠ মাস স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে গিয়েছিল। ছোটকাকা বিয়ে উপলক্ষ্যে নিবেদিতা স্কুল ভাড়া নিলেন।

বিয়ের চারদিন আগে আমরা স্কুল বাড়িতে চলে এলাম। গায়ে হলুদের তত্বে পাঠানো হয়েছিল একটা মস্ত বড় রুই মাছ। তারপর আরও কত বিয়ে দেখলাম, কিন্তু কোন তত্বে অতবড় মাছ দেখিনি। বেনারসী শাড়িই কেনা হয়েছিল তিনখানা। একটা ছিল নীল রংয়ের জমি তার ওপর বড়বড় জরির কাজ করা ফুল। এছাড়া ছিল ঢাকাই শাড়ি আর তাঁতের শাড়ি। কি সব নাম অনন্যা, মানে না মানা, দেখতে খুব সুন্দর ছিল শাড়িগুলো, তাই বোধহয় আমার আজও মনে আছে। বিয়ের জন্য কবিতা ছাপা হয়েছিল। কবিতার একটা লাইন এখনও মনে আছে, " টালিগঞ্জে আনতে কাকী
শহর থেকে দূরে--"

আমরা সাজগোজ করেছিলাম খুব। ছোটকাকা আমাকে আর দিদিকে দুটো করে জামা বানিয়ে দিয়ে ছিলেন। নীলনেটের উপর সাদা ফুল কাটা জামা আর খয়েরী রং এর সিল্কের শালোয়ার কামিজ। কানে বরফি প্যাটার্নের ঝোলা মিনে করা সোনার দুল। দু বোনের একই রকম । বিয়েতে আমরা বরযাত্রী গিয়ে ছিলাম।

বর যখন বিয়ের আসরে পৌঁছল, তখন খুব চেঁচামেচি শুরু হয়ে গেল। আমরা খুব ভয় পেয়ে গেলাম। ঘুম ভাল করে নাহলে ছোটকাকার চোখ লাল হয়ে যেত। বিয়ের আগে ছোট কাকিমার দাদা ছেলে দেখেননি। ছেলের গায়ের রং কুচকুচে কালো, চোখ টুক টুকে লাল । স্বাভাবিক ভাবেই তিনি মনে করলেন ছেলে নিশ্চয় নেশা করে।সেইজন্য তিনি বিয়ে দেবেন না বলে বেঁকে বসলেন।সবাই তাঁকে বোঝাতে লাগল এবং শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেল। বৌ নিয়ে ফেরার সময় গাড়ীতে দিদি বসল কাকিমার কোলে। আমি ছোটকাকার কোলে বসলাম।আমার সমস্ত আনন্দই মাটি হয়ে গেল। আমি কোনমতে আড়ষ্ট হয়ে ছোটকাকার কোলে বসে রইলাম।

বাড়ি ফেরার পর সবাই বউ কে নানা রকমের গহনা দিয়ে আশীর্বাদ করতে লাগলো। বৌকে বলা হল সবার কানে মধু দিতে। ছোটকাকা মাকে দেখিয়ে বলতে লাগলেন, এঁর কানে বেশি করে মধু দাও। মাও বললেন তোমার কথা আমি মধুর মত মিষ্টি না শুনলেও তোমার কিছু যায় আসে না, বরং তোমার কথা যাদের কাছে মধুর মত না লাগলে তোমার ক্ষতি, তাদের কানে বেশি করে মধু দাও।

তখন বিয়েতে লোক নিমন্ত্রণ নিয়ন্ত্রন করা হয়েছিল অর্থাৎ বেশি লোক খাওয়ানোর নিয়ম ছিল না। কিন্তু ছোটো কাকা যথারীতি বেশি লোক নিমন্ত্রণ করেছিল যা ছিল আইন বিরুদ্ধ। নেমন্তন্য খাওয়ানোর জন্য ছোটকাকা ফুলকাটা ডিশ এনেছিলেন। নিমন্ত্রিত অতিথিরা চলে গেলে ছোটকাকা অনেক রাতে চুপিচুপি এঁটো ডিশগুলো বাইরে ফেলতে গেলে ছোটকাকাকে পুলিশ ধরে নিয়ে গেল। মুহুর্তের মধ্যে বাড়ির চেহারা বদলে গেল। ছো্টকাকিমা কাঁদতে লাগলেন। কিছুক্ষনের মধ্যেই ছোটোকাকা ফিরে এলেন। থানার বড় অফিসার নাকি ছোটোকাকাকে দেখে চিনতে পেরেছেন, বলেছেন, এ কাকে ধরে এনেছিস, এ তো আমাদের নতুন জামাই। পরে শুনেছিলাম ওই অফিসার ছোটকাকিমার সম্পর্কে মামা হন।

বিয়ের পরদিন থেকে দেখলাম, ছোটকাকার ঘরটা একেবারেই দখল হয়ে গেল। যখন তখন ও ঘরে ঢোকা নিষেধ হয়ে গেল। ছোটকাকিমা বেশিরভাগ সময় ঘরেই থাকতেন। বাড়িতে মাত্র তিনটে ঘর । ছোটোকাকার ঘরটা ছিল আমাদের পড়ার ঘর, সন্ধ্যেবেলা ওখানেই পড়তাম। কিন্তু ছোটকাকার বিয়ের পর দেখতাম ছোটকাকা দুপুরবেলাতে দরজা বন্ধ করে ঘুমতে লাগলেন আর রাতেও। যে ছোটকাকা দুপুরে বাড়িতেই ঢুকত না, সে একেবারে ঘরের মধ্যে বন্দি হয়ে গেল। এর রহস্য কি তা কিছুতেই বুঝে উঠতে পারতাম না। রহস্য ভেদ করতে পেরেছি অনেক পরে, বড় হয়ে।

৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×