somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধের চিডি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝিঁঙ্গা পডল একইদামে
কিনলাম দেহুইন, আলু
তবুও-
সব মন্ত্রী শালারা
আপনের আমারই খালু।

নির্বাচন আইলেই দেকবাইন
শালাদের মুহে ওঠে এমন রব
আপনেরে আমারে পারলে
ঘরের বৌ-ডা সহ দিয়া দিবো সব।

আসলে কিছুই না, সবই যেন ফাও
চেয়ারে বসলেই, গরীবের পকেট পুড়ে
পেট জ্বলে দাউ দাউ দাউ..

কইতে পারুইন দেশের জনগন
এই ভাবে চলবো আর কতো দিন
ভুইলাই কী গেছুইন তবে
শহীদ ভাইদের ঋণ!

কাঁন্দে সালাম কাঁন্দে রফিক
বরকত জব্বার সহ নাম না জানা
কত ভাই
তাঁদের আতœত্যাগের কথা কী
কারোর-ই স্মরণে নাই!

যে দেশের জন্য মা-বোনেরা
হারাই ছিল ইজ্জত অবশেষে প্রাণ
কিসের বিনিময়ে পাইবেন তবে
তাঁদের আতœার কাছে মুক্তিদান!
আমরা জনগন, আমরার হাতেই চাবি
তবে কেমন কইরা নাঁচায় ওরা আমরারে
পুতুল!
ধইরা কি নিয়াম তবে সকলের হাতেই আজ
রসের বুতুল।

না হয় যদি এমন, জাগুইন সকলেই এহন
বলুইন আবার, বাঙালি অস্ত্র ধরো
পৃথিবী থ্যাইকা রাক্ষস বিদায় করো।

নির্বাচন হউক ঘরে ঘরে প্রত্যেকদিন
হউক প্রত্যেকদিন ভোট, সজাগ থাকবাইন
কারো বিবেক যেন কোন মতেই হয়না লুট।

দেহুইন= দেখুন/ দেকবাইন= দেখবেন/ মুহে= মুখে
কইতে= বলতে/ পারুইন= পারেন/ ভুইলাই= ভুলে
গেছুইন = গেছেন/ কাঁন্দে= কাঁদে/ আমরার= আমাদের
নিয়াম= নেব/ বুতুল= বোতল/ জাগুইন= জেগে উঠুন
এহন= এখন/ বলুইন= বলেন/ থাকবাইন= থাকবেন
চিডি= চিঠি/ ঝিঁঙ্গা= ঝিঙ্গে/ পডল= পটল

রাত-০৪:৪৮ মি.
২৫/০২/২০১২





সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ রাত ৯:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×