somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেট এক্সপায়ার......

২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সময়ে মানে যখন স্কুল কলেজে পড়তাম তখন বাংলা সিনেমার পাগলই ছিলাম এক প্রকার । আমরা প্রথম টিভি কিনি ১৯৯০ কিংবা এর কিছু আগে পরে হবে । তখন আমরা চুনারুঘাট শহরে বাসা ভাড়া নিয়ে থাকতাম । বাড়িতে থাকতাম না কারণ তখন আব্বা ছিলেন দেশের বাইরে । আর আম্মা ছাড়া আমাদের পরিবারের দেখাশুনার লোকজন ছিল না । বাড়িতে যারা ছিলেন তারা শুধু খাওয়ার ধান্ধায় থাকতেন । যেমন বাজার করালে, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিনাতে গেলে বিভিন্ন ভাবে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম চাচাত ভাইদের উপর । শেষ পর্যন্ত আম্মা ঠিক করলেন শহরে থেকে আমাদের পড়াশুনা চালিয়ে যাবেন । বাড়িতে থাকাকালীন মাত্র একবার এক আত্মীয় থেকে দুইদিনের জন্য সাদাকালো টিভি আনানো হয়েছিল । আমাদের বাড়ির ভাইবোনদের মাঝে সে কি উল্লাস বাপরে এখনো মনে হলে সেই উচ্ছাস ফিরে পাই যেন ।

তখনকার দিনে সিনেমা দিত মাসে একবার তাও রাতের বেলা বোধয় ।আমাদের চাচা তার বারান্দায় টিভি বসালেন আর উঠানে গ্রামের মানুষসহ আমাদের বাড়ির মানুষ একেবারে লোকে লোকারণ্য ...........। সেদিন রাতে প্রথম বাংলা সিনেমা দেখেছিলাম সাদা কালো । জাফর ইকবারের সিনেমা । নাম মনে করতে পারছি না তবে গানটা মনে আছে ....

পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি।।
যারে বাঁধন কেটে যা
যারে হৃদয় ভেঙ্গে যা,
শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়।
জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়।।
যারে আকাশে উড়ে যা
যারে পথ ভুলে যা
জানি রে এ জীবনে তোকে পাবার নয়।
আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়।

সাদা কালো টিভিতে খারাপ আবহাওয়ার কারণে বার বার শুধু ঝির ঝির করতে থাকে । এন্টেনা কত ভাবে ঘুরানো হল তার ইয়ত্তা নেই । সে কি বিষ্ময়ের চোখে আমরা এতগুলা মানুষ সিনেমাটি দেখেছিলাম । অনেকেই চোখের পানি মুছেছেন । আবেগ ঝড়ে পড়েছিল সেদিন আমাদের উঠোনে । দুইদিন রেখে টিভি যাদের তারা নিয়ে গিয়েছিলেন । খুব মন খারাপ হয়েছিল । অনেকদিন সিনেমাটি মনে রেখেছিলাম । আমরা সিনেমা নিয়ে আলোচনা করে সময় কাটিয়েছিলাম ।

জাফর ইকবাল



চুনারুঘাটে যখন আসলাম তখন আম্মারে ফুসলাতে লাগলাম আমরা দু বোন । অবশেষে আম্মা রাজী হলো । ফুফাত ভাইকে দিয়ে ঢাকা থেকে ১৪" রঙিন সিঙ্গারের লাল একটা টিভি কিনে আনা হয় । খুশিতে আমরা ভাই বোন পাগলপাড়া । তখন দুইটা চ্যানেল দেখতে পারতাম একটা ন্যাশনাল ওয়ান হিন্দি চ্যানেল আর বিটিভি ।
শাবানার সেকাল একাল

http://i.imgur.com/gs95Nvl.jpg' style='border: 1px solid #ccc;align:center;clear:both;' />





তখন বেশীর ভাগ সময় আমরা হিন্দি সিনেমা নাটকই বেশী দেখতাম । আর বিটিভিতে পনের দিন পর পর সিনেমা হতো । সিনেমা মিস হতো না কারণ বাংলা সিনেমার ভক্ত ছিলাম এই কারণে শাবানা কবরী ববিতা সুচরিতা উনাদেরকে বেসম্ভব ভাল লাগত সুন্দর লাগত । অভিনয়ও ভাল লাগত ।

ববিতার সেকাল একাল







সেই দিন কার নায়ক নায়িকা শাবানা রাজ্জাক ববিতা সুচন্দা সুচরিতা জসিম ইলিয়াস কাঞ্চন বুলবুল আনোয়ার হোসেন আনোয়ারা উজ্জল ফারুক আরো অনেক নায়ক নায়িকা এই মুহুর্তে নাম মনে আসতেছে না । তাদের সবারই ভিউ কার্ড কিনে জমাতাম আহারে কত হাজার হাজার ভিউকার্ড ছিল আমাদের ভাইবোনদের ।

সুচরিতা......



হারিয়ে যাওয়া তারকারা.....



নায়ক রাজ রাজ্জাক একাল সেকাল



ফারুক



আনোয়ার হোসেনের একাল সেকাল (প্রয়াত)





বুলবুল আহমেদ



সুচন্দার একাল সেকাল (স্বামীর সাথে)

http://i.imgur.com/zyBsQun.jpg' style='border: 1px solid #ccc;align:center;clear:both;' />





আলমগীর



সোহেল রানা



আনোয়ারা



জসিম রোবেল



আগের সিনেমাগুলোর কাহিনী ছিল স্বপরিবারে বসে দেখার মত । আবেগ ছিল দু:খ ছিল আনন্দ ছিল নাচগান ছিল সবই ছিল সবে মিলে দেখার মত সিনেমা । এখনও এসব আছে কিন্তু সকলে মিলে দেখার মত নয় । অশ্লীল সিনারী ক্যামেরার সামনে তুলে ধরে অথবা অশ্লীল অঙ্গভঙ্গি অথবা গালিগালাজে ভরপুর সিনেমা । না আছে ড্রেসের ঠিক ঠিকানা না আছে কোন রুচিসম্মত পোষাক । শেষ দিকে এসে হুমায়ূন আহমেদের সিনেমা দেখতাম পরিবারের সকলে মিলে । এখন তো তাও নেই । বাংলা সিনেমা আর দেখা হয়ে উঠে না ।

সেই সুন্দর সুন্দর চেহারার মানুষগুলো এখন অন্যরকম হয়ে গেছেন । তারা সিনেমা ছেড়ে দিয়েছেন । জায়গা করে নিয়েছে নতুন জুটিরা।

সব কিছুরই শেষ আছে । পুরাতন নায়ক নায়িকাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে । দুই তিন যুগ আগেও যারা চুল ফুলিয়ে উড়না গলায় পেঁচিয়ে দুল দুল দুলুনি দিয়ে চলাফেরা করেছেন অভিনয় করেছেন , নানান স্ক্যান্ডালে জড়িয়েছেন, প্রেম করেছেন একাধিক, বিয়ে করেছেন একাধিক । হয়তো রূপের গরিমা হয়তোবা আকাশচুম্বী সফলতা অথবা সকলের প্রিয় সেলিব্রেটি হিসাবে চলাফেরা করেচেন বীর দর্পে তারা এখন ৩৬০ ডিগ্রির কাছাকাছি চলে এসেছেন । নতুন হাওয়া আর নতুন বাতাস নতুনদের ঝাপটায় তার হয়ে গেছেন অচল । মঞ্চ এখন নতুনের দখলে । আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে । এই যে এত কিছু করছি তার সবই শেষ হয়ে যাবে । আমাদের এক্সপায়ারি ডেট ক্রমেই এগিয়ে আসছে ........... নায়ক নায়িকারা তো ইতিহাস করে গেছেন । আজীবন লোকের মুখে মুখে চোখে চোখে মনে মনে থাকবেন আর আমরা ধুরু আমরা না আমি কারো মনেই থাকবো না । সাবধান সকলেরই ডেট এক্সপায়ার সমাগত.........
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×