বেলা গড়িয়ে যায়....
রাতের বৃষ্টি ভেজা ঘাস শুকায়
জ্যেষ্ঠের অগ্নিরোদ খেলে যায় মনের উঠোনে
শরীর ঘামে ভিজে; খরতাপে
তৃষ্ণার্থ বুক
তবুও কভু....
ঝাঁ ঝাঁ রোদ্দুরের খাঁ খাঁ উঠোনে
লাল নীল প্রজাপতিরা উড়ে বেড়ায় আনমনে;
হঠাৎ আসা এলোমেলো বায়ে উড়ে অববেষ্টন.....
জীবন সত্যিই সুন্দর...
শুধু উপভোগ করতে জানতে হয়...
বুঝতে হয় আশে পাশের পরিবেশ;
শিখতে হয় ভালবাসতে
হুম, বাসতে হয়; ভালবাসতে হয়।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



