বড়বড় ফোঁটায় আজ ঝরছো আষাঢ়
বরষনের পয়লা দিনে মন দিয়েছো ভরে
মন চায় মিশে যাই অঝোরধারায়….
বর্ষণ হয়ে ঝরি রসহীন ধরায়
ভরা পুকুরে ডুব দিয়ে শুনি ঝমাঝম ধ্বনি
উর্ধ্বাকাশে মুখ করে পান করি বৃষ্টি সুধা…
সব কাজ দিয়ে ছুটি; আমি ভাসি মেঘমালায়
হায় বরষা সঙ্গী হও মোর সারাবেলার
তোমায় দিবো ভেজা হলুদ ঘাসফুল
ঘাসফুল হবে তোমার নাকের নাকফুল।
বৃষ্টি তোমার ভালবাসায় বিভোর…
মনপ্রাণ সঁপেছি তোমার তরে…
শুধু ওবেলায় ফের ভিজিয়ে দিয়ো আমায়।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



