বৃষ্টি নিয়ে অকাব্য........
২২ শে জুন, ২০১৪ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
বৃষ্টি ঝরছে দিনটি ধরে
হিম হিম হাওয়া
চুপটি করে ঘরে বসে
চিড়ে ভাজা খাওয়া।
২।
বিন্দু বিন্দু বৃষ্টির জল
সবুজ পাতায়
ফোঁটা হয়ে ঝরে পড়ে
চোখের পাতায়।
৩।
ভিজতে ভারি মজা
আহ!গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে
মন প্রাণ জুড়ায় যেন
বৃষ্টির অপরূপ সৃষ্টিতে।
৪।
বৃষ্টি এলেই দেখি সবে
মাথা ঢাকে ছাতায়
একটুখানি রহমতের ফোঁটা
পড়তে দাওনা মাথায়!
৫।
মেঘের ফাঁকে উঁকি দিল
তির্যক আলোর সূর্য
হঠাৎ করে ঝরে, ঝরোঝর
রোদ বৃষ্টির মৌখর্য।
৬।
সবেগে বর্ষিত হলো
এক পশলা বৃষ্টি
সবুজ হলো আরো সবুজ
চোখের মেললো তুষ্টি।
৭।
বৃষ্টি বুঝি ভয় পাও
মাথায় তাই ছাতা
ভিজলে একটু হয় কি
পাবে নাকি ব্যথা।
৮।
কান্না যেনো শুনতে পাই
বৃষ্টি ঝরছিল যখন
আমার কান্না উড়িয়ে নিয়ে
বৃষ্টি ঝরছিল তখন।
৯।
রাতের বৃষ্টি নিয়ে আসে
চোখে বেঘোর ঘুম
হিম দেশের স্বপ্ন রাজা
চোখে বসায় চুম।
১০।
বৃষ্টি নিয়ে রচিত হয়
কাব্য শত হাজার
বৃষ্টির পরশে শিহরণ
মম হৃদ মাঝার।
১১।
আঁধার কালো আকাশ
ঝরায় বৃষ্টি ঝমঝম
এমন দিনে ঘরের কোনে
পরিবেশটা থমথম।
১২।
আষাঢ় মাসে থই থই পানি
মাঠের পর মাঠ জুড়ে
ঢেউয়ে ঢেউয়ের ঘর্ষনে যেনো
ঝাঁক ঝাঁক বক উড়ে।
১৩।
ভারি বর্ষনে পড়ে যায়
মাছ ধরার ধুম
রাত বিরাতে মাছ ধরে
হারাম হয় ঘুম।
১৪।
বৃষ্টির দিনে খেতে মজা
ইলিশ খিচুড়ি
আরো ভাল সিঙ্গারা আর
মচমচে ডাল পুরি।
১৫।
বৃষ্টি আমার ভালবাসা
ভেজায় মন প্রাণ
বৃষ্টির পরে ভাল লাগে
ভেজা মাটির ঘ্রাণ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন