পথের ধারের মানুষগুলা শুবে আজ কোনখানে
বাসস্থান ভাসিয়ে নিল অঝর ধারার বরষনে।
তৃপ্তির ভেলা ভাসিয়ে দি জলবিহারে আপনমনে,
প্রাসাদে বাস করি তাই, বর্ষা বরণ সুরের টানে।
জলে ভেজা চুলা জ্বলবে না ফুটপাতের আবাসনে,
স্বপ্ন সব ভেসে যায়, বরষার ঐ জোয়ারের টানে।
খেটে খাওয়া মানুষরা রাত কাটাবে কই, কে জানে!
নদী সাগর ভাঙ্গেনি, শহর ডুবে তবু বর্ষা বানে।
শহরের অলিগলি, কালো পানিতে ভাসে ক্ষণে ক্ষণে,
অচিন্তিত নগর রাস্তা, প্রায়ই বিপদ ডেকে আনে।
কবে যে সুন্দর শহর পাবো, চেয়ে আছি পথপানে,
পথের মানুষরা মাথা গুঁজবে, নতুন আবাসনে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




