somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী ফাতেমা ছবি
ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

পতাকার সম্মান.......

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাষার জন্য একমাত্র বাঙালীরাই প্রাণ দিয়েছিল, লড়েছিল এবং ছিনিয়ে এনেছিল বাংলা মায়ের মুখের ভাষা । ৫২ এর ভাষা আন্দোলনের পর পরই শুরু হয়েছিল দেশ জয়ের যুদ্ধের প্রস্তুতি । নয় মাসের যুদ্ধে আমরা আমাদের আপন অস্তিত্ব, অধিকার, স্বাধীনতা, চেতনা, মূল্যবোধ ফিরে পেয়েছি। গোটা বিশ্ব জুড়ে সম্মান পেয়েছিল আমার দেশ । মাতৃভূমির সবুজ বন বনানী রক্তে রাঙ্গিয়ে শেষে স্বাধীনতার লাল সূর্য উঁকি দিয়েছিল বাংলার আকাশে । এত এত ত্যাগের পর লাল সবুজের পতাকা পেয়েছি আমরা। আমাদের দেশ, পতাকা আমাদের অহংকার আমাদের গর্ব । ধন্য হই মনে মনে এ দেশে জন্মেছি বলে । পতাকা হলো সম্মানের জিনিস । মাথার উপরে থাকার জিনিস । পতাকা ধূলায় লুণ্ঠিত হওয়ার জিনিস নয় । আন্দোলন বা খেলাধূলায়, আনন্দে মিছিল করি পতাকা হাতে । আশ্রয় নেই বারংবার একই পতাকার ছায়াতলে ।

আমি নিজে যে কোন দেশের পতাকাকেই সম্মান করি । রাস্তায় কাগজের হউক বা কাপড়ের পতাকা পড়ে থাকতে দেখলে কখনো পা মাড়িয়ে যাই না । কখনো রাস্তা থেকে তুলে রাস্তার পাশে রেখে দেই। দিন দিন যেমন মানুষের মাঝে হিংস্রতা বাড়ছে তেমনি পতাকার অবমাননা বাড়ছে দিনকে দিন। সেদিন গিনেজ রেকর্ড করার জন্য একত্রিত হয়েছিল লক্ষ লক্ষ বাঙ্গালী জাতীয় সংগীত গাওয়ার জন্য । কিন্তু অতিরিক্ত আবেগ দেখাতে গিয়ে সেখানে হাজার হাজার পায়ের নিচে পদদলিত হয়েছিল রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জাতীয় পতাকা। টিভিতে যখন খবর দেখি তখন ভিতরটা মোছড় দিয়ে উঠে । এই বুঝি আমাদের পতাকার সম্মান। খুব কষ্ট লেগেছিল সেদিন। কিন্তু বলার কিছুই নাই। আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা । তার সন্তান হয়ে কিভাবে পতাকার অবমাননা সহ্য করি। জাতীয় পতাকার অসম্মান মানে মুক্তিযুদ্ধ অস্বীকার করা। সময়ে সময়ে পতাকা পুড়ানো হয় । বিভিন্ন জাতীয় দিবস অথবা বিশেষ দিনগুলোতে যত তত্র পতাকা টানিয়ে সে পতাকা ডাস্টবিনে ফেলে দেয়া হয় অথবা রাস্তায় পড়ে থাকে পদতলে । আবারো ধূলায় লুন্ঠিত হয় আমার দেশের লাল সবুজ পতাকা । জাতীয় পতাকার অবমাননা করা হলে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শাস্তি এবং ১০ হাজার টাকা অর্থদন্ডের বিধান রাখা হয়। না জেনে, না বুঝে আর অতি উচ্ছ্বাসে যারা পতাকা ব্যবহারবিধি লঙ্ঘন করেন, তাদের অপরাধের মাত্রা বিবেচনা করে এই শাস্তির বিধান যথাযথ হতে পারে। তবে কোনো প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক কোনো প্রচারণায়, বিজ্ঞাপনে জাতীয় পতাকার ব্যবহার বিধিবহির্ভূতভাবে করে থাকে, তার জন্য ১০ হাজার টাকা অর্থদন্ডের বিধান আছে । সূত্র যায় যায় দিন

পতাকা সম্বন্ধে লিখতে বসছি এ কারণে এই বিশ্বকাপ খেলা উপলক্ষে সারা ঢাকার ছাদ জুড়ে পতাকার সমাহার । যদিও তা গত বিশ্বকাপের চেয়ে কমই মনে হচ্ছে আমার কাছে । আমরা বাঙালীরা আবেগের জাতি। এমন আবেগীয় মানুষ মনে হয় আর পৃথিবীতে নাই। এই খেলা নিয়ে দেখছি দলাদলি রেষারেষি আবার ঝগড়া ঝাটিও হয় । আমরা যে দেশগুলোরে নিয়ে মেতে আছি বা ভালবাসি তাদের খেলা দেখতে অথচ তারা আমাদের দেশটিকেও ঠিকমত চিনেও না । বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশ যে বিশ্ব মানচিত্রে আছে তা সে দেশগুলোর মানুষ খুঁজেনি কখনো । খেলা ভালবাসি, ফুটবল হলো সুন্দর খেলা । কিন্তু বাড়াবাড়িটাই আমার ভাল লাগে না । ইয়া বড় বড় পতাকা বানিয়ে টানানো হয় নিজেদের বাসার ছাদে বা রাস্তায় । কোন জায়গায় জানি মনে করতে পারছি না , খবরের পাতায় দেখলাম এক লোক তার বিশ বিঘা জমি বিক্রি করে জার্মানীর পতাকা বানিয়েছে কারণ তার একদা কি রোগ হয়েছিল সে লোক কোন ওষুধ খেয়েও ভাল হয় না শেষ পর্যন্ত পশ্চিম জার্মানীর একটা ওষুধ খেয়ে নাকি উনি ভাল হয়েছিলেন । পতাকা না বানিয়ে তিনি ঐ দেশে টাকা দান করে দিলেও মনে হয় ভাল হতো আমার মতে ।

গতকাল রাতে যখন কলোনীর রাস্তায় হাঁটছিলাম তখন দেখলাম মাঝ রাস্তায় আর্জেন্টিনার পতাকা রঙ দিয়ে এঁকে রেখেছে কলোনীর ছেলেরা । সে দৃশ্য দেখে মনটা খুব খারাপ হয়ে গেল । যারা এ কাজটি করেছে তারা শিক্ষিত পরিবারের সন্তান হয়তোবা তারা নাইন টেনের ছাত্র । আবেগের বসে রাস্তায় সেঁটে দিয়েছে অন্য দেশের সম্মানের পতাকা । আঁকা পতাকার উপর দিয়ে আমরা হেঁটে পদদলিত করবো আরেক দেশের পতাকা । আমার কাছে আমার দেশের পতাকা যেমন সম্মানের তেমনি অন্য দেশের পতাকাও সম্মানের। অন্য দেশের লোকেরা যদি আমার দেশের পতাকা এমনভাবে পদদলিত করে তখন আমার কেমন লাগবে । নিশ্চয়ই বিষয়টি মোটেও সুখকর নয়। আবেগ দিয়ে খেলা ভালবেসে লাভ কি । নিজেরাই সম্মান দিতে পারিনা অন্য দেশের পতাকাকে। তাহলে আমার দেশের পতাকার অসম্মান ঠেকাবে কে? অন্যদের সম্মান করলে নিজের সম্মান অর্জিত হয় । তেমনি অন্য দেশের পতাকাকে সম্মান করলে আমাদের দেশের পতাকা সম্মানের শিখরে আরোহণ করবে। পতাকা হোক সম্মানের হোক না কেন সেটা ভীনদেশী পতাকা। কোন পতাকাই যেন পায়ের তলায় পৃষ্ঠ না হয়, আসুন সে বিষয়ে সচেতনতা বাড়াই । আবেগী ছোট ছোট ছেলেদের বুঝাই তাহলেই তো আর অসম্মান করা হবে না কোন দেশের পতাকা।

আমার দেশ আমার গর্ব
আমার অহংকার
বাংলা মায়ের সবুজ প্রকৃতি
আমার অলংকার ।
সবুজের বুকে লাল
বাস করবেই চিরকাল
লালের সাথে সবুজের
বন্ধন থাকবেই চিরকাল।
এই হউক আমাদর অঙ্গীকার ।
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×