somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী ফাতেমা ছবি
ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

রমজানের টুকিটাকি.........

০১ লা জুলাই, ২০১৪ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমযান মাসের ফজিলত......

রমজান মাসই হলো সে মাস যে মাসে অবর্তীণ হয়েছে কুরআন যা মানুষের জন্য হেদায়েত এবঙ সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পত নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী । কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে । (সুরা বাক্বারাহ্-১৮৫)

হযরত আবু হুরায়রা ( রা: ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যখন রমজান মাসের প্রথম রাত্রি এসে উপস্থিত হয় তখন শয়তানও অবাধ্য জ্বিনসমূহকে বন্দী করে রাখা হয় । দোযখের সমস্ত দ্বার রুদ্ধ করে দেয়া হয় আর বেহেশতের দরজাগুলো খুলে দেয়া হয় । (আহমাদ ও নাসায়ী)

রোযার ফজিলত...........

হে ঈমানদারগণ তোমাদের উপর রোযা অবধারিত করা হয়েছে, যেমন অবধারিত করা হয়েছে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর যেন তোমার তাকওয়াহ অর্জন করতে পার । (সূরা বাক্বারাহ্-১৮৩)

হযরত আবু হুরায়রা ( রা: ) থেকে বর্ণিত । তিনি বলেন রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি ঈমানের দাবীতে এবং সওয়াবের প্রত্যাশায় রমজানের রোযা রাখবে, তার অতীতের গুনাহ মাফ করে দেয়া হবে। (সহীহ বুখারী ও মুসলিম)

হযরত সাহল ইবনে সা'দ ( রা: ) বলেন : রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: বেহেশতের আটটি দরজা রয়েছে তন্মধ্যে একটি দরজার নাম রাইয়্যান । রোযাদার ব্যতীত ঐ দরজা দিয়ে কেউই প্রবেশ করতে পারবে না । (সহীত বুখারী ও মুসলিম)

ইফতারের ফজিলত :

হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ( রা: ) থেকে বর্ণিত, তিনি বলে রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইফতারের সময় রোযাদারের একটি দু'আ থাকে যা প্রত্যাখান করা হয় না । (বাইহাক্বী)

তারাবীহ নামাযের ফজীলত :

হযরত আবু হুরায়রা ( রা: ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি ঈমানের দাবীতে এবং সওয়াবের আশায় রমজানের (অর্থাৎ তারাবীহ্ নামায আদায়) করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেয়া হবে । (সহীহ বোখারী ও মুসলিম)

সাহরীর ফজিলত:

হযরত আনাস (রা:) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমরা সাহ্‌রী খাও । কেননা, এতে বরকত রয়েছে । (সহীহ্ বুখারী)

লাইলাতুল ক্বদরের ফজিলত :

নিশ্চয় আমি একে (আল কুরআন) অবতীর্ণ করেছি ক্বদরের রাতে । ক্বদরের রাত সম্পর্কে আপনি কি জানেন?
ক্বদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ । এ রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ (জিব্রাইল) অবতীর্ণত হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে । এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে । (সূরা ক্বদর)

ইতিক্বাফের ফজিলত :

আলী ইবনে হুসাইন সূত্রে তার পিতা থেকে বর্ণিত-তিনি বলেন রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি রমজানের (শেষ) দশ দিন ইতিক্বাফ করবে সে যেন দুটি হজ্ব ও দুটি উমরা করল (বাইহাক্বী)

রোযার প্রকারভেদ :

ফরয রোযা :
যেমন : রমজান মাসের রোযা

ওয়াজিব রোযা :
যেমন-মানতের রোযা

নফল রোযা :
নিষিদ্ধ পাৎচদিন ব্যতীত বছরের যে কোন দিন আল্লাহর সন্তুষ্টির অর্জনের নিমিত্তে রোযা রাখা । বিশেষ করে শাওয়ালের ছয় রোযা ।

আশুরার রোযা তথা মুহররম মাসের নয় ও দশ তারিখের রোযা

প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোযা ইত্যাদি ।

মাকরূহ রোযা : যেমন - সন্দেহের দিন রোযা রাখা

হারাম রোযা : যেমন ঈদুল ফিতর, ঈদুল আযহা ও ঈদুল আযহার পরের ৩দিনে রোযা রাখা । আইয়া তাশরীক ।

রোযা ভঙ্গের কারণ

-ইচ্ছাকৃতভাবে কোনো খাদ্য বস্তু পানাহার করলে ।

-রাত মনে করে সুবহি সাদিকের পর সাহ্‌রী খেলে

-সূর্যাস্তের পূর্বে ইফতার করলে

-ভুলে আহার করত: রোযা ভেঙ্গে গেছে ধারণায় পুনরায় খেলে

-নাকে-কানে এমনভাবে ঔষধ ব্যবহার করলে যাতে পেটে বা মাথায় পৌছে যায় ।

-পেশাব পায়খানার রাস্তা দিয়ে ঔষধ বা অন্য কিছু ব্যবহার করলে

-স্বামী-স্ত্রী সম্পর্ক করলে ।

যেসব কারণে রোযা মাকরূহ হয় ;

-নিষিদ্ধ কোনো জিনিস চিবালে বা চেখে দেখলে

-কোন দ্রব্য মুখে দিয়ে রাখলে ।

-গরগরা করে কুলি করলে বা নাকের ভিতর পানি টেনে নিলে ।

-ইচ্ছাকৃতভাবে মুখে থুথু জমা করে গলধকরণ করলে

-মিথ্যা কথা বললে

-গীবত করলে ।

-রোযার কারণে অস্থিরত প্রকাশ করলে

-গালাগালি ও ঝগড়া ফাসাদ করলে

-সমস্থ দিন নাপাক অবস্থায় থাকলে

-কয়লা চিবিয়ে অথবা পাউডার, পেষ্ট, মাজন ইত্যাদি দিয়ে দাত মাজলে ।

যে সব কারণে রোযা ভঙ্গ হয় না.....

-অনিচ্ছাকৃতভাবে গলার ভিতর ধূলা-বালি, ধোয়া বা মশা-মাছি প্রবশে করলে ।

-সুগন্ধি ব্যবহার করলে বা অন্যকিছু ঘ্রাণ নিলে ।

-অনিচ্ছাকৃতভাবে কানে পানি প্রবেশ করলে

-অনিচ্ছাকৃতভাবে বমি হলে

-চোখে সুরমা ব্যবহার করলে

-নিজ মুখের থুথু কফ ইত্যাদি গলধকরণ করলে ।

-শরীর ও মাথায় তেল ব্যবহার করলে

-গরমের কারনে ঠান্ডা অনুভবের জন্য গোসল করলে

-মিসওয়াক করলে

-স্বপ্নদোষ হলে ।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৫২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×