ঘন আঁধার ঘরে বাস হবে, একা সুনসান
পাপী তাপী অধম বান্দায় করলে গুনগান
তোমার তরে প্রভু, একটু যেনো পাই দয়া
চলতে ফিরতে রেখো হেদায়েতেরই ছায়া।
ঈমানের সাথে তরাইতে চাই শেষ খেয়া
যেদিন নিয়ে যাবে জান, পড়ে রবে কায়া।
ভুল পথ হতে ফিরাও আমায় থাকতে সময়
আখেরী ভাবনা লয়ে দ্বীনেতে বাড়াও প্রণয়।
চোখের রঙ্গীন পর্দা সরায়ে, তব পবিত্র করে দাও মন
শুদ্ধপবিত্রতায় জীবন সাজাই, চল তবে এই করি পণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





