মৌচাক, বসুন্ধরা, চাঁদনী ছক কোথায় ভীড়টা কম শুনি!
বোরকাওয়ালী, শাড়িওয়ালী, টাইস পড়া রুনি, ঝুনি, টুনি,
একটা নয় দুইটা নয় গোটা দশেক থলে হাতে
বিরক্তির রেশ চোখেমুখে স্বামী গোবেচারা সাথে।
এক ফাঁকে রুনি ঝুনি টুনি চলে যায় পর্দার আড়ালে
লাচ্চি, জুসে তৃষ্ণা মিটিয়ে ফের কেনায় পা বাড়ালে....
স্বামী কয়, কেনাকাটার শেষ কি হবে না গো আজ!
বসি আমি, ডেকো না হয় শেষ করে তোমাদের কাজ।
লাখ টাকার শাড়ি কিনে বউ, শালীরা পাখি থ্রি পিচ
সোসাইটিতে মান রাখতে ম্যাচিংটাও যে লাগবে ইশ!
কত ছেলের পকেট ফাঁকা হলো হায়! এই সিজনে
বউ শালীর আবদারে স্বামীরা অশ্রু ফেলে বিজনে...
কালো টাকার কুমির হয়েছ ভাই, জল ফেলে বল আর কি লাভ?
টাকা হলো হাতের ময়লা, ঝেড়ে ফেলে দেখ ফের কামানোর খাব।
গাড়ি বাড়ি টাকা কড়ি কামাই করে নাও সময়ে বৈধতায়
হিসেব নিবেন দয়াল আল্লাহ, কেউ নিবে না তোমার দায়।
সময় থাকতে দান করো গরীবে, বাড়িও না পা আর, পাপের পথে
নইলে শেষ খেয়া দিতে হবে পাড়ি কিন্তু তোমায়, করে সাপের রথে,
অন্ধকার গুহায় থেমে যাবে রথ, সাপ বিচ্ছু দংশিবে সোনার দেহ
জবাব দিতে হবে একাই পাপের; সঙ্গী হবে না বউ শালী কেহ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




