হযবরল কাব্য…..১
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
সাদা বেগুনি লাল নীল
সীম ফুল
এনে দে’না বন্ধু, বানাব
কানের দুল।
সীম ফুলের কানের দুল
দুলে দুদ্যুল দুল
বন্ধু তুই হাত ছোঁয়ায়ে
করিস নারে ভুল!
পারলে বন্ধু বানায়ে দে
সীম ফুলের মালা
গড়ায়ে দিস সীম ফুলের
হাতের দুইটা বালা।
সীমফুলের অলংকারে
সাজব রে বন্ধু আজ
সীমফুল নিয়ে আয় বন্ধু
রেখে সব কাজ।
২।
হলুদ খামে উড়ো চিঠি লিখে
আগের হেমন্তকে আনব ডেকে
সেই যে শিশির ভেজা ভোর
হিম পরশ দিত খুললে দোর।
ভোরের বায়ে সেই দূর্বা ঘাসে
শিশিররা ব্যস্ত মুক্তো চাষে
খালি পায়ে মুক্তো কুঁড়িয়ে
প্রাণটা কত যেত জুড়িয়ে।
ঘাসের ডগায় ধানের পাতায়
কুয়াশারা জড়িয়ে লতাপাতায়
সাঁঝ সকালে পুকুর পাড়ে
ভেজা পথটা ঐ ডোবার ধারে
চলতি পথে ঘাসের ছোঁয়ায়
শিরশিরিরে পা’টা ধুঁয়ায়।
হেমন্ত জানায় শীতের খবর
শীত আবেশে মনটা জবর
খুশির নাচন আসে ধেয়ে
শীত সকালের খবর পেয়ে।
সেই হেমন্ত হারালো কই?
হাত বাড়িয়ে ডাকে যে অই!
যে হেমন্ত শিশির নিয়ে আসতো
হিম পরশে আমায় ভালবাসতো।
যে হেমন্তের শিউলির বোঁটায়
শিশির পড়তো ফোঁটায় ফোঁটায়।

নেট কালেকটেড ছবি
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?
বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন