somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্পৃশ্য থেকেই যাচ্ছে ভালবাসা.....

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চারপাশে বিরাজ করছে আমার
অথচ ধরতে না পারার মতোই,
কি আছে লুকানো! হেথায় সেথায়!
কখনো ঘরটি গুমট হাওয়া ভরে যায়
কখনো হাওয়ার ঝটকা এসে
শীতল করে দেয় মনের ঘর;
কখনো বিপর্যস্ত, কখনো খন্ডিত, অস্বচ্ছ,
অনৈর্সগিক সময়ের মুখোমুখি হতেই হয়।

কিছু সময় শুকনো পাতার মর্মর হয়ে কানে বাজে...
সবুজ পাতা কমলা হয়ে ঝরতে থাকে অবিরত
যেন জীবন জুড়ে ঝড় তুলে নৈ:শব্দ ক্রন্দনের,
ক্রন্দন সুরের অনুরণন তুলে ক্রন্দসী।

কিছু সময় কঠিন পাথরে মোড়া থেকে যায়,
পাথর সময় আঁকড়ে ধরে বিষন্নতার আদরে
নিজেকে ছাড়িয়ে নেয়া বা
চূর্ণ করা হয়ে উঠে দু:সাধ্য।

কিছু সময় মরা গাঙ্গের মতই,
হারিয়ে যায় অকালে,
তবুও সেখানে থেকে যায় গাঙ্গের রেখ
কড়কড়ে বালির পর বালি
আর সে সময়টা দাঁড়িয়ে থাকে একা
এক বুক তৃষ্ণা নিয়ে।

কিছু সময় থাকে না হাওয়ায় অক্সিজেন..
কার্বনডাই অক্সাইড নিতে না পারার যন্ত্রণা;
ক্ষীন হতে হতে কঠিন প্রহরে
জীবন পেয়ে যায় কিছু অক্সিজেন প্রহর।

কিছু সময় থাকে কুয়াশার চাদরে আবৃত,
দুচোখে ধোঁয়ায় আচ্ছন্ন, আগানোর রাস্তা আবদ্ধ...
মনের কাঁচে হাতড়িয়ে হালকা পরশে
পরিষ্কার করে নিয়ে চোখ খুলে দেখি
চারদিকের রাস্তা বন্ধ!

অভিব্যক্তিহীন আমি সারাক্ষণ কি খুঁজে মরি!
যা কিনা আমার চারপাশে অদৃশ্য হয়ে ঘুরে বেড়ায়...
ভালবাসা! কেনো তুমি শুধু আমার জন্যই অস্পৃশ্য!!

৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×