» খণ্ড কাব্য.................(২)
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।
সব কিছুই মিছে মনে হয়
শরীরে বাসা বাঁধলে রোগ
এক সেকেন্ডের নাই ভরসা
মিছাই আনন্দ বিলাস ভোগ।
২।
হা হুতাশ আর চোখে জল
না পাওয়ার বেদনা
পেলে পাবে, না পেলে
অযথাই কেঁদনা।
৩।
চোখ মুদি ভেবে দেখ মন
কিযে নেই রে তোমার
চারপাশে খোদার নেয়ামত
সুখ আছে বেশুমার।
৪।
দীন ভুলে হায় দিনের মায়ায়
আঁকড়ে আছি গো এ দুনিয়া
শূন্য হাতেই যেতে হবে
যবে উড়বেরে মন মুনিয়া।
৫।
দুনিয়ার কাজ করতে গিয়ে
ধন সম্পদ জমিয়েছি প্রতুল
পরকালের ঝুলি শূণ্য
বেলা শেষে হয়েছি বাতুল।
৬।
আশে পাশে যা আছে
আমার তো ছিল সবই
তবে যে শূন্য হাতে
অথৈ জলেতে ডুবি।
৭।
টাকা আছে ধন আছে
কাছে প্রিয়দের পাই
সুখ দিনে সবাই সবার
দু:খের দিনে তো নাই।
৮।
জেনে বুঝে পাপ করি
হাসতে, চলতে ও বলতে
মাফ যদি না পাই তবে
দোজখে হবে জ্বলতে।
৯।
কথায় কথায় কত যে পাপ
করে যাইরে অবিরত
হিসাব করে বলো কথা
ভুলে মন্দ কথা যত।
১০।
কত গুনাহ্ করছি প্রভু
মাফ চাইগো আজ তোমার তরে
সঠিক পথে চালাও তবে
হেদায়েত দিয়ো মন ঘরে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?
হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!

একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ...
...বাকিটুকু পড়ুন