তোমরা হারতে জান না,
নিজের জায়গায় অবিচল থাকতে চাও,
সকল বিষয়ে নিজের মতকেই প্রাধান্য দাও,
তোমরা পুরুষ, তাই!!
চোখ সমুদ্রের নোনা জলে ডুবিয়ে রেখেছি নিজেকে;
ঢোক গিলতেই তেতো স্বাদে গলা অবধি ছেঁয়ে যায়…
অতৃপ্ত মন নিয়ে নতজানু হতেই থাকি,
যদি স্বাভাবিকে নিয়ে আসতে পারি জীবন…
তাইতো দিয়েই গেছি হরপল;
নতজানুর শেষ প্রান্তে এসে গেছি এবার।
নেয়ার পালা আমার..
নিতে না পারি,
দেয়ার আক্রমণটা মুখ অস্ত্রই যথেষ্ট।
প্রস্তুত থাক পুরুষ…


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

