» বৈশাখের দুই ছড়া.......
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।
কে কে যাবে বৈশাখী মেলায়
++++++++++++++++++
জমবে মেলা পথে পথে
সাজবে রঙ্গিন সাজে
মনের মাঝে তাকদুম তাকদুম
বৈশাখী সুর বাজে।
লাল সাদা শাড়িতে সাজব
পহেলা বৈশাখে
লাল সাদা ফুল মালা খোঁপায়
নথ ঝুলাবো নাকে।
হেলে দুলে গানের মাঝে
হারাবো এ বেলায়
নাগরদোলায় চড়ব আমি
বৈশাখী বটমেলায়।
পাতার বাঁশি হাতে নিয়ে
সুর ছন্দে বাজাবো
হরেক রকম আনন্দে মন
আঙ্গিনা সাজাবো।
ফুলের মুকুট মাথায় নিবো
ঠোঁটে লালের ছোঁয়া
মণ্ডা মিঠাই সন্দেশ মিষ্টি
কিনব মুড়ির মোয়া।
বৈশাখী মেলায় কে যাবে
তোমরা এবার বলো?
দলে দলে বন্ধু সবাই
প্রাণের মেলায় চলো।

২।
তোমরা পান্তা খাও আমি খাব না
=================
তোমরা যাও বৈশাখি মেলায়
আমি যাব না
ভীড়ের মাঝে ঠেলাঠেলি
আমি পারব না।
হেঁটে হেঁটে ক্লান্ত হতে
পারব না এ বেলায়
সেল্ফি তুলে পোস্ট করো
গিয়ে প্রাণের মেলায়।
আমি থাকব ঘরের কোণে
তোমরা তখন কইরে
শোভাযাত্রায় গিয়ে তোমরা
করবে যে হই চইরে।
আনন্দটা থাকে যেনো
পরিসীমার মাঝে
অতিরিক্ত মজায় মেতে
মরো নাকো লাজে।
ইলিশ তোমায় খেতে হবে
এমন কথা নয় গো
কুসংস্কারে মেতে থাকলে
জীবনে যে ভয় গো।
পান্তা তুমি রাখতে পারো
রোজ রোজ প্রভাতে
১ তারিখ খেতে হবে ক্যান
বৈশাখি সভাতে!!!

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন