তোকে দিলাম স্নিগ্ধ প্রভাত....
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মগ্ন হয়ে দেখছিস্ কিরে
আমায় নাকি অন্য কিছু
তাইতো বলি কেনো-বা তুই
ছাড়ছিস না যে আমার পিছু।
সবুজ বসন সবুজ টুপি
সেজে আছিস হুজুর হয়ে
মিষ্টি হাসি ঠোঁটে নিয়ে
কার মনটাতে আছিস ছুঁয়ে।
হুজুর হুজুর করে সবাই
পেতে চাইছে সবাই তোকে
কার স্বপ্ন যে আঁকছিস বসে
দিচ্ছিস কারে মন্ত্র ফুঁ-কে!
চোখে হেসে ঠোঁটে হেসে
মিষ্টি করে তাকাস যদি
তোর অপেক্ষাতে বসতে রাজি
পথের বাঁকে নিরবধি।
মুগ্ধ চোখে আমায় দেখে
একবার যদি পারিস হাসতে
পাগল হয়ে শূন্যে উড়ে
একাই আমি পারি ভাসতে।
হুজুর সেজে বসে আছিস
হাজার মুরিদ লুটায় পায়ে
আমার জন্য কি আর উঠবি..
ঠেলেঠুলে ভাঙ্গা নায়ে??
দূরে থেকেই একটু হেসে
চোখে চোখে বলিস কথা
দু:খগুলো দূরে গিয়ে
মুছে যাবে মনের ব্যথা!
ও ছেলে তোর যোগ্য নইরে
দূরে থেকেই মুগ্ধ হয়ে
আঁকি ছবি মন ক্যানভাসে
তোর বিরহে দু:খ ছুয়ে।
রোগী হয়ে বিছনায় শুয়ে
ভাবছি শুধু তোকেই আমি
মনের ডাক্তার হয়ে আস্ না
সেড়ে যাবে এ পাগলামী।
আচম্বিতে ঝড়ের বেগে
হলি আমার সর্বনাশী
যা ইচ্ছে তুই ভাবিস ছেলে
তোকেই আমি ভালবাসি!
তোকে দিলাম স্নিগ্ধ প্রভাত
রঙধনু রঙ সাতটি আলো
আমার সুখের প্রহর নিয়ে
থাকিস ছেলে অনেক ভালো।

সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন